,

নাইজেরিয়ায় বোকো হারাম জঙ্গিদের হামলায় নিহত ৩০০

Nigeriaনাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে বোকো আল কায়েদা সমর্থিত হারাম জঙ্গিদের হামলায় কমপক্ষে ৩০০ মানুষ প্রাণ হারিয়েছে। দেশটিতে অপহৃত ২০০ স্কুল ছাত্রীকে উদ্ধারের জন্য পুলিশ বোকো হারাম জঙ্গিদের ধরিয়ে দিতে ৩ লাখ ডলার পুরস্কার ঘোষণা করার পর এই ঘটনা ঘটলো।

জানা গেছে, বুধবার দেশটির ক্যামেরুন সীমান্তের উত্তর-পূর্বাঞ্চলীয় গামবরু নাগালা শহরে এই হামলার ঘটনা ঘটে। এদিন বোকো হারামের সশস্ত্র জঙ্গিরা গামবরু শহরের বেশ কয়েকটি ভবন দখল করে নিয়ে সেখানে নির্বিচারে গুলি চালিয়ে মানুষজনকে হত্যা করে পালিয়ে যায়।

ঘটনায় নিহতের সংখ্যা তিন শতাধিক বলে নিশ্চিত করেছেন শহরের সিনেটর আহমেদ জান্না।
 
জান্না জানান, অপহৃত স্কুল ছাত্রীদের উদ্ধারের জন্য জঙ্গিদের ধরিয়ে দিতে পুলিশ পুরস্কার ঘোষণা করার প্রতিশোধ হিসেবেই হয়তো তারা এই গণহত্যা চালিয়েছে। তবে জঙ্গিরা এখন আন্ডারগ্রাউন্ডে আছে। কারণ বিভিন্ন জায়গায় সেনা মোতায়েন করা হয়েছে। তারা অপহৃত ছাত্রীদের উদ্ধারের চেষ্টা করছে।
 
এদিকে কোমলমতি স্কুল ছাত্রীদের জঙ্গিরা অপহরণ করার বিষয়টি বিশ্বজুড়ে আলোড়ন তুলেছে। বিভিন্ন দেশ এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। যুক্তরাষ্ট্রের পর বুধবার ব্রিটেন ফ্রান্স ও চীন এ নিয়ে নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছে।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর