শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সরকার পতনের ক্ষমতা বিএনপির নেই: এরশাদ

ডেস্ক রির্পোট : প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, বিএনপি সংসদে নেই, আন্দোলনেও নেই। আন্দোলন করে সরকার পতনের ক্ষমতাও দলটির নেই। সে বিবেচনায় জাতীয় পার্টি ভালো অবস্থানে রয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও সার্কিট হাউসের সভাকক্ষে এরশাদ দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন। এর আগে এরশাদ রানীশংকৈল উপজেলায় তাঁর খামারবাড়ি ঘুরে দেখেন।


খালেদার নিন্দা

জিয়া ও মঞ্জুর হত্যায় তাঁকে সম্পৃক্ত করে খালেদা জিয়ার বক্তব্য সম্পর্কে এরশাদ বলেন, ‘খালেদা জিয়ার বক্তব্যে আমি বিস্মিত হয়েছি। বিএনপি কয়েকবার ক্ষমতায় ছিল। খালেদা জিয়াও প্রধানমন্ত্রী ছিলেন বেশ কয়েকবার। তখন তিনি এ প্রশ্ন তোলেননি। খালেদা জিয়ার এমন বক্তব্যের আমি নিন্দা জানাই।’

গত রোববার বিএনপির অনশন কর্মসূচিতে খালেদা জিয়া অভিযোগ করে বলেছিলেন, ‘জিয়া ও মঞ্জুর হত্যায় এরশাদ জড়িত। তাঁর বিচার করতে হবে।’

এরশাদ বলেন, ‘১৫-১৬ বছর পর কেন আমার নামে মঞ্জুর হত্যা মামলা দেওয়া হলো, তা আপনারা ভালো বোঝেন।’

মানুষ এখন আতঙ্কে দিন কাটাচ্ছে

দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে এরশাদ বলেন, দেশের মানুষ এখন আতঙ্কে দিন কাটাচ্ছে। মানুষ এখন শান্তিতে ঘুমাতে পারছে না। গুম, হত্যা ও অপহরণ সরকারের ভালো কাজগুলোকে ম্লান করে দিয়েছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করে সরকারের ভাবমূর্তি রক্ষা করতে হবে।

মতবিনিময় সভায় জেলা জাতীয় পার্টির সভাপতি আবদুল করিম, সাংগঠনিক সম্পাদক শ্যামল কুমার ঘোষ ও রাজিউর রাজি চৌধুরী বক্তব্য দেন।

এ জাতীয় আরও খবর

না জিতেও নকআউটে অস্ট্রেলিয়া, আশা আছে প্যারাগুয়েরও

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ’

জার্মানিকে হারিয়ে ছুটিতে ইকুয়েডর

শি জিনপিংয়ের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়

হোসেনি দালান থেকে শুরু হয়েছে তাজিয়া মিছিল

ভেনেজুয়েলায় ভূমিকম্প : ২৩৫ জনের মরদেহ উদ্ধার, আহত ১ হাজার ৫ শতাধিক

সরকার মৌলিক পরিবর্তনের দাবিকে অগ্রাহ্য করছে : শফিকুর রহমান

স্বস্তি নেই বাজারে, চড়া দামেই বিক্রি হচ্ছে মাছ-মুরগি-সবজি

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ-চীনের ১৩ সমঝোতা স্মারক সই

ন্যানসি-কন্যার কণ্ঠে বিশ্বকাপের ‘দাই দাই’ গান