,

পূর্ব মেড্ডা ড্রেন নির্মান কাজ উদ্বোধন করলেন পৌর মেয়র

Untitled-312প্রতিবেদক :: ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মোঃ হেলাল উদ্দিন বলেছেন, পৌরসভার প্রত্যেক এলাকার জন সাধারণ যদি নিজ নিজ এলকার পরিছন্নতা রক্ষা করার জন্য বিভিন্ন পদক্ষপ গ্রহন করেন তাহলে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার একটি আধুনিক পরিছন্ন শহর হিসেবে গড়ে উঠবে।

এজন্য নিজেস্ব ব্যবস্থাপনায় বাসা বাড়ি থেকে গৃহস্থালী বর্জ্য সংগ্রহ করা, নিজ নিজ এলাকায় স্থান নির্ধারণ করে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলানো, পৌরসভার পরিছন্নতা কর্মী ও পরিবহন কে বর্জ্য অপসারণে সহযোগিতা করা, ড্রেনেজ ব্যবস্থা স্বচল রাখতে ড্রেন সমূহে ময়লা আর্বজনা না ফেলা ইত্যাদি বিষয়ে জনগনকে সচেতন হতে হবে। 

মেয়র সোমবার সকালে পূর্ব মেড্ডায় ড্রেন নির্মান কাজ উদ্বোধন কালে সমবেত সুধীজনের উদ্দেশ্যে উপরক্ত কথা বলেন। 

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ১নং ওয়ার্ড কাউন্সিলর ছাদেকুর রহমান শরীফ, ২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আবুল বাশার, মহিলা কাউন্সিলর হোসনে আরা বেগম, পৌরসভার সহকারি প্রকৌশলী মোঃ কাওছার আহমেদ, জেলা আওয়ামীলীগের সংষ্কৃতি বিষয়ক সম্পাদক মোঃ শাহ আলম সরকার, এড. মো. হাবিবুল্লাহ, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মাহবুবুর রহমান (মলাই), সাধারণ সম্পাদক মোঃ হানিফ, সাংগঠনিক সম্পাদক সফর আলী, জেলা কৃষকলীগ সদস্য আবুল হাসেম, এলাকার বিশিষ্ট মুরব্বি আলমগীর হুদা, ওয়াহিদুল হক, মঈন উদ্দিন, মাওলানা আব্দুল কাদির, অনিল চন্দ্র বনিক, কমরেড নজরুল ইসলাম, আতাউর রহমান, হাজী আমির হোসেন, মোতালেব মিয়া, সিবু বৌদ্ধ, সাচ্চু মিয়া, জেলা যুবলীগ সদস্য মাসুকুল কবির, স্বেচ্ছা সেবকলীগ নেতা আব্দুল কাদির সুমন, মোঃ, জুয়েল আহমেদ, জনি, ছগির হোসন, শাকিল সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

পরে মেয়র ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করেন এবং দেশের উন্নয়ন ও শান্তি কামনা করে মহান আল্লাহ তালার দরবারে মোনাজাত করেন। 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ