,

পদত্যাগের সিদ্ধান্তে অটল জার্গেনসেন

COACH-1-300x186ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ শেন জার্গেনসেন তার পদত্যাগের সিদ্ধান্তে এখনো অটল আছেন। বোর্ড সভাপতি নাজমুল হাসান ও পরিচালক আকরাম খানের সঙ্গে একান্ত বৈঠক শেষে এ কথা জানিয়েছেন তিনি।
সোমবার পদত্যাগপত্র জমা দেয়া কোচকে নিয়ে একান্ত বৈঠকে বসেন নাজমুল হাসান ও আকরাম। বৈঠকে এ দুজনের সঙ্গে কি কথা হয়েছে জার্গেনসেন সেটা বলেননি। তবে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় নিজের সিদ্ধান্তে অটল থাকার বিষয়টি জানান তিনি।
“আমি আমার পদত্যাগের ব্যাপারে অটল আছি।”
তবে বাংলাদেশ দলকে বিপদে ফেলতে চান না জার্গেনসেন। এ কারণেই বোর্ড চাইলে জুন মাসে ভারতের বিপক্ষে দেশের মাটিতে সিরিজ পর্যন্ত থাকবেন বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার এই কোচ।
কোচের সঙ্গে একান্ত কথা শেষে, বিষয়টি নিয়ে বৈঠকে বসেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা। বিডিনিউজ

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর