,

খুন-গুম-অপহরণ ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ব্রাহ্মণবাড়িয়া বিএনপির অনশন কর্মসূচী পালিত

প্রতিবেদক ::খুন-গুম-অপহরণ এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে 'মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে  ব্রাহ্মণবাড়িয়া বিএনপির গণ-অনশন কর্মসূচি পালন করেছে দলীয় নেতাকর্মীরা। রোববার সকালে ব্রাহ্মণবাড়িয়া পৌর সুপার মার্কেটের  চত্বরে এ কর্মসূচি পালিত হয়। সকাল ১০টায় শুরু হয়ে কর্মসূচি সন্ধ্যা পর্যন্ত চলে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত এই গণঅনশনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব হারুন অল রশিদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সদস্য সচিব জহিরুল হক খোকন,  সদর থানা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম সহ বিএনপি ও এর বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মিরা। 
বক্তারা বলেন, সরকারি দলের নেতাকর্মীরা সারা দেশে খুন-গুমের ঘটনা ঘটিয়ে দেশকে এক আতঙ্কের দেশে পরিণত করেছেন। তারা অবিলম্বে বিএনপিসহ ১৯ দলের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার করে সরকারকে পদত্যাগের আহ্বান জানান।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ