,

হ্যাকড: মোদির ওয়েবসাইটে ভাসছে ভাসানীর বাণী

basani-2বিজেপির প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদির নির্বাচনী ওয়েবসাইট হ্যাক করা হয়েছে। চলমান লোকসভা নির্বাচনে জয়ী হলে ১৬ মে’র পর থেকে ভারতে অনুপ্রবেশকারী সকল বাংলাদেশিকে ফেরত পাঠানোর ঘোষণার কয়েকঘণ্টার মধ্যে তার ওয়েবসাইট হ্যাকড হলো।

রোববার রাতে পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে আয়োজিত এক নির্বাচনী সভায় ভাষণ দানকালে তার করা সেই মন্তব্য সোমবার বাংলাদেশি মিডিয়ায় প্রকাশিত হওয়ার পর http://teammodi.in/            নামক সাইটটি হ্যাক করা হয়।

ওয়েবসাইটটি হ্যাক করে সেখানে ইংরেজিতে লেখা- হ্যাকড বাই বাংলাদেশি হ্যাকার।

তার নিচেই মাওলানা আবদুল হামিদ খান ভাসানী একটি উক্তি, “ আসাম আমার, পশ্চিমবঙ্গ আমার ত্রিপুরাও আমার। এগুলো ভারতের কবল থেকে ফিরে না পাওয়া পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা ও মানচিত্র পূর্ণতা পাবে না।

এসিড খান, নিজেকে সাইবার সেভেন্টি ওয়ান গ্রুপের একজন হ্যাকার পরিচয় দিয়ে সেখানে বিজেপির বাংলাদেশের ভূমি দাবির প্রেক্ষিতে ক্ষমা প্রার্থনা করতে আহবান জানান।

এর আগে গত সোম ও মঙ্গলবার ‘বাংলাদেশের তিন ভাগের এক ভাগ জায়গা দাবি করার প্রতিবাদে’ মোদির দল ভারতীয় জনতা পার্টির [BJP] বিহার ও পাঞ্জাব শাখার ওয়েবসাইট হ্যাক করা হয়।

এ জাতীয় আরও খবর

সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে হিরো আলমের মামলা

আসিফের কণ্ঠে মাহবুবুল খালিদের নতুন গান ‘সখি তুই কি তেল মাখিস চুলে’

ধারাভাষ্য দল থেকে বাদ আথারটন-হুসেইন

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের বৈঠক

অ্যাপল গ্লোবাল টেলের এমডি-চেয়ারম্যানের ২২ বছরের কারাদণ্ড

জামায়াত রাজনৈতিক দল নয়, একটি সমিতি: বিএনপি নেতা খোকন তালুকদার

ভারতজুড়ে বাংলাদেশের মতো অস্থিরতা সৃষ্টির অভিযোগ শুভেন্দুর

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৮৫১

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা ইশরাকের

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

নিজের সন্তানের ভবিষ্যতের জন্য ঢাকা পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, রায়ের কপি চেয়েছে ঢাকা