,

ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল চান জিকো

অনলাইন ডেস্ক: ব্রাজিল-আর্জেন্টিনার সাধারণ একটি ম্যাচেই যেখানে পরতে পরতে রোমাঞ্চ, সেখানে বিশ্বকাপের ফাইনাল যদি হয় এ দুই দলের মধ্যে, তাহলে কেমন হবে ভাবা যায়! ব্রাজিলিয়ান কিংবদন্তি জিকো অন্তত চান, ১৩ জুলাই মারাকানায় অনুষ্ঠেয় বিশ্বকাপের ফাইনালটা এ দুদলের মধ্যে হোক। যদি জিকোর কথা ফলেই যায়, তবে সে ম্যাচ আখ্যায়িত হবে ধ্রুপদি ফাইনাল হিসেবে।



ব্রাজিলিয়ান কিংবদন্তি বলেছেন, ‘আমাদের সবচেয়ে বড় প্রতিপক্ষ আর্জেন্টিনা। তারা মূলত মেসির ওপর নির্ভরশীল। বর্তমান ফুটবলবিশ্বে এটি অনেক বড় নাম। টুর্নামেন্টে কোনো আন্ডারডগের বিপক্ষে চ্যালেঞ্জ নেওয়া প্রত্যাশা করি না। আমার মনে হয়, ব্রাজিল-আর্জেন্টিনার ফাইনালই হবে সবচেয়ে আদর্শ ফাইনাল।’



৬৪ বছর পর ফের ঘরের মাঠে বিশ্বকাপ। ব্রাজিল সমর্থকদের চোখে এখন একটিই স্বপ্ন—ষষ্ঠবারের মতো বিশ্বকাপ জিতবে ‘সেলেসাওরা’। জিকো অবশ্য এ স্বপ্ন পূরণে স্কলারির ওপর পূর্ণ আস্থা রাখছেন। বলেছেন, ‘স্কলারি দারুণ কাজ করছে। দলটি দেশের জন্য আরেকটি শিরোপা এনে দেবে, এ ব্যাপারে আমি খুবই আত্মবিশ্বাসী ।’ ওয়েবসাইট

এ জাতীয় আরও খবর

মোহাম্মদপুর গৃহায়ণ প্রকল্পে অনিয়ম, ফ্ল্যাট বরাদ্দের তথ্য উন্মোচন

৮ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান হলেন খোন্দকার মোরতাজুল করিম

সংকট সমাধানে দরকার রাজনৈতিক উদ্যোগ

ইরানের সঙ্গে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে: পাকিস্তান

ম্যারাডোনার মামলায় চিকিৎসা পরীক্ষার ফল নিয়ে ভুল স্বীকার

ইরানের রাষ্ট্রীয় প্রচারমাধ্যমে ট্রাম্পপুত্র ব্যারনকে হত্যার হুমকি

সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ঢাকার পানি সংকট মোকাবিলায় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন জনসমর্থন কমেছে, রেকর্ড নিম্নে ট্রাম্পের জনপ্রিয়তা

বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করবে ইউএনডিপি

দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুদ আছে