,

বাঞ্ছারামপুরে দু’দল গ্রামবাসীর মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩৫, গুরুতর আহত ১ !

প্রতিনিধি :: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার তাতুয়াকন্দি ও পাইকারচর দু’ দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ সৃষ্টি হয় ।



রবিবার দুপুর সাড়ে ১২টা থেকে ৩ টা পর্যন্ত এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ককটেল,দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয় । এতে উভয়পক্ষের অন্তত ৩৫ জন আহত হয়, গোলাপ হোসেন নামে একজনের  বুকে টেটাবিদ্ব হলে গুরুতর আহত হয়েছে ।



বেলা ২টার দিকে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।



এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওই দিন সকালে উল্লেখিত গ্রামবাসীর মধ্যে পাইকারচরের জব্বর চেয়ারম্যান ও তাতুয়াকান্দির আ.লীগ নেতা মো.ইকবাল হোসেন সাথে তর্কাতর্কি থেকে সংঘর্ষের ঘটনার সূত্রপাত শূরু হয় । 



পরে দুদল গ্রামবাসী ভিন্ন-ভিন্নভাবে জোটবদ্ধ হয়ে একে-অপরের উপর হামলা চালায় । এতে বেশ কয়েকটি ককটেল উভয় পক্ষ নিক্ষেপ করলে জনৈক শুক্কুর আলী নামে পথচারীর দুটি পা উড়ে যায় । সে এখন বাঞ্ছারামপুর স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি আছে।



এদিকে বুকে টেটাবিদ্ধ গোলাপকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন করা হয়েছে। 



বাঞ্ছারামপুর মডেল থানার ওসি মো.আলাউদ্দিন জানান, বেলা ২টার দিকে পুলিশ ঘটনাস্থলে ফোর্স নিয়ে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং এলাকা শান্ত রাখতে বিপুল পুলিশ মোতায়েন করা হয়েছে ।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর