,

নাসিরনগরে হাসঁ পালন ও ব্যবস্থাপনা শীর্ষক দুইদিন ব্যাপী খামারীদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

has----------বাংলাদেশ প্রাণীসম্পদ গবেষনা ইনষ্টিটিউটের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রাণী সম্পদ বিভাগের সহযোগিতায় “হাঁস পালন ও ব্যবস্থাপনা ” শীর্ষক ২ দিনব্যাপী খামারীদের প্রশিক্ষণ কর্মশালা  রবিবার উদ্বোধন করা হয়। স্থানীয় প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের প্রশিক্ষণ মিলনায়তনে কোর্সের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ বজলুর রশিদের সভাপতিত্বে বাংলাদেশ প্রাণীসম্পদ গবেষনা ইনষ্টিটিউটের তথ্য কর্মকর্তা মোঃ শাহ আলমের পরিচালনায় কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ প্রাণীসম্পদ গবেষনা ইনষ্টিটিউটের বিভাগীয় প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (প্রশিক্ষক) ডঃ মোঃ এবাদুল হক,বিভাগীয় প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (পোল্টি) ডঃ সাজেদুল করিম। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন  বৈজ্ঞানিক কর্মকর্তা শামীম আহমেদ,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ গণেশ চন্দ্র মন্ডল, ভেটেনারী সার্জন ডাঃ আবদুল্লাহ আল মামুন ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক আকতার হোসেন ভুইয়া প্রমূখ। বাংলাদেশ প্রাণীসম্পদ গবেষনা ইনষ্টিটিউটের বিভাগীয় প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (প্রশিক্ষক) ডঃ মোঃ এবাদুল হক জানান, প্রশিক্ষণের বিষয়বস্তু অত্যন্ত সময়োপযোগী। এ প্রশিক্ষণের মাধ্যমে এলাকার হাঁস পালন খামারীরা উপকৃত হবে

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা