,

চোর,ডাকাত ও নেশাখোরদের উৎপাতে পৈরতলাবাসী অতিষ্ট

aasssaasssaaব্রাহ্মণবাড়িয়া সদরের পৈরতলা গ্রামের বাসিন্দাগণ চোর,ডাকাতি-নেশাখোরদের উৎপাতে অতিষ্ঠ হয়ে উঠেছেন বলে অভিযোগ উঠেছে।



এলাকাবাসী প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন । 



জানা যায়, পৈরতলা(দঃ) শেখ জালাল মাজার এলাকায় প্রতিদিন কোন না কোন বাড়ীতে চুরি হচ্ছে, সংঘবদ্ধ চোরেরা বিবিধ গৃহসামগ্রী ও গাছের ফল ফলাদি সহ নারকেল, সুপারী চুরি করে নিয়ে যাচ্ছে। এছাড়া সন্ধ্যার পর থেকে এলাকায় নেশাখোরদের একাধিক আড্ডা বসে। মদ গাঁজা হিরোইন, ইয়াবাসহ রকমারী মাদকদ্রব্য সেবীরা এই সব চুরি ও ডাকাতি সংঘটিত করছে বলে এলাকার সচেতন লোকজন জানান ।



পৈরতলা এলাকার খোকন মিয়া এবং বকুল মিয়া জানান, তাদের বাড়ির নির্মাণ সামগ্রী (গ্রিল, রড ইত্যাদি)এবং প্রতিনিয়তই বিভিন্ন বাড়িতে একদল চোরাচক্র তাদের কৃতকর্ম চালিয়ে যাচ্ছে, এছাড়াও পৈরতলা বাসস্টেন্ড সংলগ্ন কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রীজের গোরায় সন্ধ্যা-রাতে প্রতিনিয়ত ছিনতাই হচ্ছে । এতে এলাকাবাসী অতিষ্ট হয়ে পড়েছে । 



তারা আরো জানান, ওই চোরাচক্র ও ছিনতাইকারী গং পৈরতলা (উঃ-দঃ) এর মধ্যস্থলে অতিবাহিত খাল সংলগ্ন কবরস্থানের আশপাশে তাদের আরেকটি আড্ডা ও নেশা করার আস্তানা গড়ে তুলেছে ।



সংঘবদ্ধ এই দল ইতিপূর্বে রাতে গ্রামের বিদ্যুৎ লাইন থেকে তার এবং ডিশ লাইন চুরি করার সময় এলাকাবাসীর ধাওয়া খেয়ে পালিয়ে যায় ।



উক্ত সংঘবদ্ধ অপরাধীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেয়ার দাবী জানিয়েছেন এলাকাবাসী।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর