,

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক নরম করার চেষ্টা চলছে: মুহিত

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ঠান্ডা সম্পর্ককে নরম করার চেষ্টা চলছে। আজ শনিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ও মেক্সিকোতে বেশ কয়েকটি অনুষ্ঠানে যোগ দিয়ে দেশে ফেরার পর আবুল মাল আবদুল মুহিত সংবাদ সম্মেলন  করেন।

অর্থমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক সম্পর্ক স্বস্তিদায়ক নয়, তবে অর্থনৈতিক সম্পর্ক ভালো।

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র নানা বিষয়ে বাধা দেয়। কিন্তু সুযোগ-সুবিধা দেয় না। এ বিষয়ে তিনি একটি প্রতিবেদন করবেন বলে জানান। তিনি বলেন, আমরা বিভিন্ন দেশে শুল্কমুক্ত ও কোটামুক্ত সুবিধা পাই। কিন্তু যুক্তরাষ্ট্র থেকে পাই না।

গ্রামীণ ব্যাংক ও ড. মুহাম্মদ ইউনূস প্রসঙ্গে মন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র গ্রামীণ ব্যাংক নিয়ে হইচই করে। কিন্তু গ্রামীণ ব্যাংকে কোনো টাকা দেয় না। তিনি বলেন, ‘উনাদের (যুক্তরাষ্ট্র) উদ্বেগের বিষয় হলো ড. মুহাম্মদ ইউনূস। আমাদেরও ইউনূসকে অসম্মান করার কোনো ইচ্ছা কখনো ছিল না। আমরা সমঝোতা করতে চেয়েছিলাম, কিন্তু ওই ইস্যুতে উনি কোর্টে গেলেন এবং হেরে গেলেন।’

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর