রবিবার, ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বিজয়নগরে সংঘর্ষে আহত ছাত্রলীগ নেতার মৃত্যু, গ্রেপ্তার ১

madar.thumbnailবিজয়নগর উপজেলার ইসলামপুর গ্রামে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ছাত্রলীগ নেতা আমির হোসেন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আহত হওয়ার ৪ দিন পর গতকাল সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। মৃত আমির হোসেন চর-ইসলামপুর গ্রামের আরজু মিয়ার ছেলে। তিনি চর-ইসলামপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। এ ঘটনায় পুলিশ গতকাল সকালে ১ জনকে গ্রেপ্তার করেছে। এলাকাবাসী ও পুলিশ জানায়, বাড়ির সামনের রাস্তা নিয়ে চর-ইসলামপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামের বড় বাড়ির লোকদের সঙ্গে ইউনিয়ন বিএনপির সভাপতি মিয়াচান মিয়ার বাড়ির লোকদের বিরোধ চলে আসছিল। এর জের ধরে গত শুক্রবার বিকালে মিয়া চানমিয়ার লোকদের সঙ্গে বড় বাড়ির লোকদের সংঘর্ষ হয়। সংঘর্ষে  বড় বাড়ির আরজু মিয়ার ছেলে আমির হোসেন সহ ১০ জন আহত হন। আহত অবস্থায় আমির হোসেনকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ভোরে তিনি মারা যান। এ ব্যাপারে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রসুল আহমেদ নিজামী বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আমরা ১ জনকে গ্রেপ্তার করেছি।

এ জাতীয় আরও খবর

জমির উদ্দিনের মৃত্যুতে স্পিকার হাফিজ উদ্দিনের শোক

প্রথমবার বরিশাল সফরে প্রধানমন্ত্রী, দক্ষিণাঞ্চলে উৎসবের আমেজ

সোমবারও ঢাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে ভোগান্তি

জমির উদ্দিনের জানাজা বিকেলে, সংসদ চত্বরে হবে দাফন

বৃষ্টিতে আবারও ডুবল ঢাকা, জলাবদ্ধতায় চরম ভোগান্তি

বৃষ্টিতে বিপর্যস্ত রাজধানী, পথে পথে ভোগান্তি

চট্টগ্রামে ভারী বর্ষণে সড়কে হাঁটুপানি, দুর্ভোগে নগরবাসী

প্রাথমিক বৃত্তিতে পুরস্কৃত ৭৯ হাজার শিক্ষার্থী, ট্যালেন্টপুলে ৩২ হাজার ৯৬৫

নিষ্প্রভ খেলেও সেমিফাইনালে আর্জেন্টিনা

প্রথমবার সেমিফাইনালে ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল

হরমুজ প্রণালি অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা আইআরজিসির

সুপার টাইফুনের আঘাতের অপেক্ষায় চীন