শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বিজয়নগরে ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে এমপি’র আর্থিক সহায়তা

Robeulব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় বৃহস্পতিবার রাতে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছেন স্থানীয় সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী। শনিবার সকালে তিনি ক্ষতিগ্রস্ত এলাকা উপজেলার বুধন্তি ইউনিয়নের বিন্নীঘাট, শশই, ইসলামপুর, বুধন্তি, খেতাবাড়ী, বাড়ঘরিয়া, আলিনগর, কেনা এবং শ্যামরা গ্রাম পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের মধ্যে আর্থিক সহায়তা প্রদান করেন। তিনি ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। তিনি ক্ষতিগ্রস্ত ৫৭টি পরিবারের সবাইকে নগদ ৫ হাজার টাকা করে প্রদান করেন এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। 

এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নারায়ণ চন্দ্র সাহা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জহিরুল ইসলাম ভূঁইয়া, বুধন্তি ইউপি চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান মিজানুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ নেতা কাজী হারিছুর রহমান ও জিতু মিয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. ইলিয়াছ সরকার সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে উপজেলার বুধন্তি ইউনিয়নের অর্ধশতাধিক কাঁচাঘর বিধ্বস্ত হয়। কালবৈশাখী ঝড়ে আহত হয় মহিলাসহ ১০ জন। এ সময় বেশকিছু গালপালা ও বৈদ্যুতিক খুঁটি ভেঙে যায়।  খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বশিরুল হক ভূঁইয়া ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। 

এ জাতীয় আরও খবর

না জিতেও নকআউটে অস্ট্রেলিয়া, আশা আছে প্যারাগুয়েরও

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ’

জার্মানিকে হারিয়ে ছুটিতে ইকুয়েডর

শি জিনপিংয়ের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়

হোসেনি দালান থেকে শুরু হয়েছে তাজিয়া মিছিল

ভেনেজুয়েলায় ভূমিকম্প : ২৩৫ জনের মরদেহ উদ্ধার, আহত ১ হাজার ৫ শতাধিক

সরকার মৌলিক পরিবর্তনের দাবিকে অগ্রাহ্য করছে : শফিকুর রহমান

স্বস্তি নেই বাজারে, চড়া দামেই বিক্রি হচ্ছে মাছ-মুরগি-সবজি

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ-চীনের ১৩ সমঝোতা স্মারক সই

ন্যানসি-কন্যার কণ্ঠে বিশ্বকাপের ‘দাই দাই’ গান