,

‘আমি এখনো নতুন বউ’

তিশা। অভিনেত্রী। আজ চ্যানেল নাইনে প্রচারিত হবে তাঁর অভিনীত ধারাবাহিক নাটক চন্দ্রাবতী 



‘চন্দ্রাবতী’…

চন্দ্রাবতী নাটকটির কাজ শেষ করেছি সাত-আট মাস আগে। শুনেছি নাটকটি এখন শেষের পথে। নাটকটিতে আমি আধ্যাত্মিক ক্ষমতাসম্পন্ন এক মেয়ের চরিত্রে অভিনয় করেছি। যে আগাম অনেক কিছুই বলে দিতে পারে।

আমার প্রিয় চরিত্র…

কোনো চরিত্রের প্রতি ভালোবাসা তৈরি না হলে নাটক কিংবা চলচ্চিত্রে কাজ করা সম্ভব হয় বলে আমার মনে হয় না। তাই সব চরিত্রই প্রিয়। 

নতুন চলচ্চিত্র…

শাকিব খানের সঙ্গে যে ছবিটির জন্য চুক্তিবদ্ধ হয়েছি, সেটির কাজ জুলাইয়ে শুরু হবে বলে শুনেছি। তবে ছবিটির নাম পরিবর্তন হবে। আর মোস্তফা সরয়ার ফারুকীর ডুবোশহর ছবিটির চিত্রনাট্যের কাজ এখনো চলছে। আগস্ট-সেপ্টেম্বরের যেকোনো সময়ে শুটিং শুরু হওয়ার সম্ভাবনা আছে। আর দু-তিনজন নির্মাতার সঙ্গে ছবিতে অভিনয়ের ব্যাপারে কথাবার্তা হচ্ছে।

সংসারের খবর…

সংসারজীবন সাড়ে তিন বছর হতে চলল। শ্বশুরবাড়ির সবাই আমাকে অনেক ভালোবাসেন। এত বেশি আপন করে নিয়েছেন যে মনে হয় আমি এখনো নতুন বউ।

শুভেচ্ছাদূত হওয়ার পর…

গত বছরের সেপ্টেম্বরে দক্ষিণ কোরিয়ার সাংস্কৃতিক শুভেচ্ছাদূত হয়েছি। সামনে দুই দেশের আয়োজনে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের পরিকল্পনা করা হচ্ছে। 

এই মুহূর্তে যা করছি…

ঈদের বেশ কয়েকটি নাটকে অভিনয়ের ব্যাপারে কথাবার্তা চূড়ান্ত হয়েছে। এই মুহূর্তে কক্সবাজারে সকাল আহমেদের সুন্দরীতমা নাটকের কাজ করছি। এতে আমার সহশিল্পী রিয়াজ। এটি তাঁর সঙ্গে আমার তৃতীয় নাটক।

বিনোদন প্রতিবেদক

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর