,

অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ গঠন করতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে – আনন্দময়ী কালিবাড়িতে পৌর মেয়র

Untitled-312প্রতিনিধি :: ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মোঃ হেলাল উদ্দিন বলেছেন, আমাদের দেশে অনাদিকাল থেকে  অসম্প্রদায়িক চেতনায় উজ্জীবিত হয়ে বিভিন্ন ধর্মের পৃথক ধর্মীয় উৎসব সমূহ এক সঙ্গে পালন করে আসছে। কিন্তু সাম্প্রতিক সময়ে ধর্মীয় বিদ্ধেষ ছড়িয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য একটি মহল নানা ষড়যন্ত্র করছে। এ সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ গঠন করতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।



মেয়র শুক্রবার সন্ধ্যায় আনন্দময়ী কালিবাড়ি মন্দিরে অনুষ্ঠিত ভুবন মঙ্গঁল কীর্তন সমিতি কর্তৃক আয়োজিত ৬২ তম বাৎসরিক হিন্দুধর্মীয় উৎসব অনুষ্ঠান পরিদর্শন কালে উপরক্ত কথা বলেন। এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি শ্রী সুভাষ চন্দ্র পাল, সাধারণ সম্পাদক এড. প্রনব কুমার দাস উত্তম, সাবেক সভাপতি সমেষ রজ্ঞন রায়, সাবেক সাধারণ সম্পাদক পরিমল চন্দ্র রায়, এড. নাজমুল হোসেন, মুজিব সেনা সভাপতি শাহ আলম সরকার, যাদব আচার্য্য, রতন রাল দে, পরিতোষ রায়, নারায়ণ সাহা, সুর্দশন সাহা, সঞ্জয় সাহা, বিষ্ণুপদ সাহা সহ মন্দির পরিচালনা কমিটি ও পূজা উদযাপন পরিষদের নেতৃস্থানীয় ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ফাঁসি ছাড়া অন্য কোনো রায় মেনে নেব না : আছিয়ার মা

ফিরছেন প্রীতম হাসান

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, হাতকাটা কাশেম ৫ দিনের রিমান্ডে

নতুন দায়িত্ব পেলেন ডা. জাহিদ হোসেন

‘আগ্রাসনের স্বীকার যেন দেশের মানুষ না হন, আমরা সজাগ থাকব’

কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, শর্টগান ফেলে পালাল বিএসএফ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি

মহানবী (সা.)-এর জীবন-আদর্শ অনুসরণ করে কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী

ভুল তথ্য দিয়ে দুঃখ প্রকাশ করল সিপিডি

বিদিশা এরশাদ গ্রেপ্তার

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি