,

মমতাকে নিয়ে ছড়া লিখে গ্রেপ্তার

লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ছড়া লেখার অভিযোগে গতকাল শনিবার গ্রেপ্তার হয়েছেন পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার মছলন্দপুরের দুই যুবক সমীর দাস ও অভিজিত্ হালদার। পরে অবশ্য তাঁরা বারাসাত আদালত থেকে জামিনে মুক্তি পান। এসিপিএমের এই দুই সমর্থক একটি বাড়ির দেয়ালে মুখ্যমন্ত্রীকে নিয়ে ১৬ লাইনের একটি ছড়া লিখেছেন বলে অভিযোগ রয়েছে।

ছড়ার প্রথম কয়েকটি লাইন হলো ‘বলছে এবার জনতা, বড় চোর মমতা/ পাস করতে টেট, নবান্নে চাই ভেট… ’। এই ছড়ায় অবশ্য নরেন্দ্র মোদি ও কংগ্রেস নেতারও নাম ছিল।

এই ছড়ার মাধ্যমে মুখ্যমন্ত্রীকে কটূক্তি করা হয়েছে—এই অভিযোগ এনে জেলা প্রশাসন ও নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় তৃণমূল। পরে তদন্তে নামে জেলা প্রশাসন। গতকাল নির্বাচন আচরণবিধি ভঙ্গের অভিযোগে গ্রেপ্তার করা হয় ওই দুজনকে।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর