,

আশুগঞ্জে তুচ্ছ ঘটনায় বৃদ্ধাসহ ১০ জনকে কুপিয়েছে প্রতিপক্ষ

aasssaasssaaপ্রতিবেদক :: গতকাল শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে তুচ্ছ ঘটনায় এক পঞ্চাশোর্ধ বৃদ্ধাসহ ১০ জনকে কুপিয়ে গুরুত্বর আহত করেছে প্রতিপক্ষের লোকজন। আহতরা বর্তমানে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।



এলাকাবাসী জানায়, উপজেলার আড়াইসিধা গ্রামের আলগাবাড়ি গোষ্ঠীর মৃধা আলীর ছেলে ফরিদ আলী ঢাকায় জুতার কারখানায় কাজ করার জন্য একই গোষ্ঠীর মৃত মোহাম্মদ আজিজ মিয়ার ছেলে মো. কাউসারকে অগ্রিম ১০,০০০ হাজার টাকা দিয়ে সেখানে নিয়ে যায়। কিন্তু কারখানায় কাজ করা কষ্টসাধ্য হওয়ায় কাউসার কাজ করতে পারবেনা বলে জানায় এবং বাড়িতে চলে আসে। এ কারণে ফরিদ আলীর নেতৃত্বে মৃধা আলী, নজরুল, ফরহাদ, শফিক, রফিক, হাসান, ফায়েজ, আরাফাত, আতিক ও অন্যান্যরা দেশীয় অস্ত্রসহ কাউসারের বাড়িতে হামলা চালায়। এ ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলায় গুরুত্বর আহত হয়ে কাউসার(২৮), রউফ মিয়া(৪৫), হনুফা বেগম(৫০), মোশাররফ (২০) ও নাদিরা বেগম (২২) জেলা সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন আছেন।



এ ব্যাপারে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম ফারুক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর