শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।

আজ বৃহস্পতিবার সকাল সাতটার দিকে প্রথমে প্রধানমন্ত্রী এবং পরে দলীয় প্রধান হিসেবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন শেখ হাসিনা।

এ সময় আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা সৈয়দা সাজেদা চৌধুরী, মতিয়া চৌধুরী, তোফায়েল আহমেদ, শেখ সেলিম, আবদুল লতিফ সিদ্দিকী, ওবায়দুল কাদের প্রমুখ উপস্থিত ছিলেন। 

পরে সৈয়দা সাজেদা চৌধুরী সাংবাদিকদের সঙ্গে মুজিবনগর সরকার নিয়ে কথা বলেন। তিনি বলেন, ‘জিয়াউর রহমান কীভাবে প্রথম রাষ্ট্রপতি হয়? বিএনপি তখনও সৃষ্টি হয়নি। জিয়াউর রহমান এই সরকারকে (মুজিবনগর সরকার) গার্ড অব অনার করেছেন। তারা ইতিহাস বিকৃতি করেছে। তবে তরুণ সমাজ ইতিহাসকে রক্ষা করবে।’  

আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মীরাও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। পরে সবাই বনানী কবরস্থানে জাতীয় নেতা—সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন এম মনসুর আলীর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। একইভাবে রাজশাহীতে এএইচএম কামরুজ্জামানের সমাধিতেও শ্রদ্ধা নিবেদন করেছেন নেতা-কর্মীরা। দিবসটি উপলক্ষে মেহেরপুরের মুজিবনগরে বেলা সাড়ে ১১টায় জনসভার কর্মসূচি রয়েছে।

এ জাতীয় আরও খবর

না জিতেও নকআউটে অস্ট্রেলিয়া, আশা আছে প্যারাগুয়েরও

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ’

জার্মানিকে হারিয়ে ছুটিতে ইকুয়েডর

শি জিনপিংয়ের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়

হোসেনি দালান থেকে শুরু হয়েছে তাজিয়া মিছিল

ভেনেজুয়েলায় ভূমিকম্প : ২৩৫ জনের মরদেহ উদ্ধার, আহত ১ হাজার ৫ শতাধিক

সরকার মৌলিক পরিবর্তনের দাবিকে অগ্রাহ্য করছে : শফিকুর রহমান

স্বস্তি নেই বাজারে, চড়া দামেই বিক্রি হচ্ছে মাছ-মুরগি-সবজি

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ-চীনের ১৩ সমঝোতা স্মারক সই

ন্যানসি-কন্যার কণ্ঠে বিশ্বকাপের ‘দাই দাই’ গান