শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আজও মনের মানুষের দেখা পাননি আলিয়া

২০১২ সালে মুক্তি পাওয়া ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ ছবির সহ-অভিনেতা বরুণ ধাওয়ানের পর মুক্তির প্রতীক্ষিত ‘টু স্টেটস’ ছবির সহ-অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গেও আলিয়া ভাটের প্রেমের খবর চাউর হয়েছে। কিন্তু সম্প্রতি নিজেকে সম্পূর্ণ একা বলেই দাবি করেছেন প্রখ্যাত নির্মাতা মহেশ ভাটের মেয়ে ও হাল আমলের জনপ্রিয় তারকা অভিনেত্রী আলিয়া।


প্রেমের সম্পর্কে জড়ানোর মতো পছন্দের কোনো মানুষ এখন পর্যন্ত খুঁজে পাননি বলেই দাবি করেছেন ২১ বছর বয়সী আলিয়া। এ প্রসঙ্গে তাঁর ভাষ্য, ‘এ মুহূর্তে আমি সম্পূর্ণ একা। আমার মনের মানুষের মধ্যে কয়েকটি গুণ অবশ্যই থাকতে হবে। তাঁকে বিশ্বাসী ও অনুগত হতে হবে। পাশাপাশি সততা থাকতে হবে তাঁর মধ্যে। এ বিষয়গুলো আমার কাছে খুবই জরুরি।’


আলিয়া আরও বলেন, ‘কেউ আমার জীবনসঙ্গী হতে চাইলে তাঁকে এমন একটি পরিবারের ছেলে হতে হবে, যেখানে প্রত্যেক সদস্যের মতামতের গুরুত্ব দেওয়া হয়। আমি এমন কাউকে চাই না, যে আমার মূল্যবোধকে খাটো করে দেখবে।’ সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে পিটিআই।      


১৯৯৯ সালে মাত্র ছয় বছর বয়সে বলিউডের ‘সংঘর্ষ’ ছবিতে অতিথি চরিত্রে অভিনয় করলেও, আলিয়া ভাট প্রথম সবার নজরে আসেন দুই বছর আগে মুক্তি পাওয়া ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ ছবির শানায়া সিংহানিয়া চরিত্রে অভিনয়ের মাধ্যমে। করণ জোহর পরিচালিত ছবিটিতে তাঁর সাবলীল অভিনয় প্রশংসিত হয় বিভিন্ন মহলে। জি সিনে, স্ক্রিন, ফিল্মফেয়ারসহ বিভিন্ন পুরস্কার প্রদান আসরে সেরা নবাগত অভিনেত্রী হিসেবে মনোনীত হন আলিয়া ভাট। 


এ বছর মুক্তি পেয়েছে আলিয়া অভিনীত ‘হাইওয়ে’ ছবিটি। ‘রকস্টার’ ছবির নির্মাতা ইমতিয়াজ আলী পরিচালিত ভিন্নধর্মী গল্পের ছবিটিতে অনবদ্য অভিনয় উপহার দিয়ে ফের দর্শকদের হূদয় জয় করেছেন আলিয়া। তাঁর অভিনীত পরবর্তী ছবি ‘টু স্টেটস’ মুক্তি পাচ্ছে ১৮ এপ্রিল। করণ জোহর প্রযোজিত রোমান্টিক-কমেডি ঘরানার ছবিটিতে আরও অভিনয় করেছেন অর্জুন কাপুর, রণিত রয়, অমৃতা সিং প্রমুখ।

এ ছাড়া চলতি বছরের ১১ জুলাই মুক্তি পাবে আলিয়া অভিনীত ‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’ ছবিটি। এটিরও প্রযোজক করণ জোহর। ‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’ ছবিতে দ্বিতীয়বারের মতো বরুণ ধাওয়ানের সঙ্গে জুটি বেঁধেছেন আলিয়া।

এ জাতীয় আরও খবর

না জিতেও নকআউটে অস্ট্রেলিয়া, আশা আছে প্যারাগুয়েরও

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ’

জার্মানিকে হারিয়ে ছুটিতে ইকুয়েডর

শি জিনপিংয়ের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়

হোসেনি দালান থেকে শুরু হয়েছে তাজিয়া মিছিল

ভেনেজুয়েলায় ভূমিকম্প : ২৩৫ জনের মরদেহ উদ্ধার, আহত ১ হাজার ৫ শতাধিক

সরকার মৌলিক পরিবর্তনের দাবিকে অগ্রাহ্য করছে : শফিকুর রহমান

স্বস্তি নেই বাজারে, চড়া দামেই বিক্রি হচ্ছে মাছ-মুরগি-সবজি

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ-চীনের ১৩ সমঝোতা স্মারক সই

ন্যানসি-কন্যার কণ্ঠে বিশ্বকাপের ‘দাই দাই’ গান