শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বখাটের আক্রমণে ছাত্রী আহত। ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় অভিযোগ

প্রতিনিধি :: বখাটেদের মারধরের শিকার হয়ে এখন হাসপাতালে শহরতলীর অষ্টগ্রাম উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর এক ছাত্রী। বখাটেদের মারধরের শিকার হয়ে এখন হাসপাতালে।ভুক্তভোগী ওই ছাত্রী সাংবাদিকদের জানান, সে এলাকার শামীম নামের এক বখাটে তাকে প্রায়ই উত্যক্ত করতো। পাশাপাশি স্কুলে যাওয়া-আসার সময় তাকে নানাভাবে হয়রানি করতো।
বৃহস্পতিবার দুপুরে স্কুল গেটে চার বন্ধু সহ শামীম তাকে জোর করে একটি সিএনজি অটোরিকশাতে তুলে অপহরণের চেষ্টা করে। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। তবে পালিয়ে যাওয়ার আগে অপহরণের চেষ্টাকালে বখাটেরা তাকে ব্যাপক মারধর করে।
মারধরের ফলে ওই ছাত্রী অজ্ঞান হয়ে গেলে স্থানীয় লোকজন তাকে হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে সে সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
পরে নির্যাতিত ছাত্রীর বাবা শামিম (২২),আরাফাত (২৬),কাইয়ুম (২২) এবং কামরুলকে (৩২) আসামি করে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় অভিযোগ দেন।
ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পুলিশ সুপার তাপস চন্দ্র ঘোষ জানান এ ঘটনার তদন্ত চলছে।

এ জাতীয় আরও খবর

না জিতেও নকআউটে অস্ট্রেলিয়া, আশা আছে প্যারাগুয়েরও

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ’

জার্মানিকে হারিয়ে ছুটিতে ইকুয়েডর

শি জিনপিংয়ের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়

হোসেনি দালান থেকে শুরু হয়েছে তাজিয়া মিছিল

ভেনেজুয়েলায় ভূমিকম্প : ২৩৫ জনের মরদেহ উদ্ধার, আহত ১ হাজার ৫ শতাধিক

সরকার মৌলিক পরিবর্তনের দাবিকে অগ্রাহ্য করছে : শফিকুর রহমান

স্বস্তি নেই বাজারে, চড়া দামেই বিক্রি হচ্ছে মাছ-মুরগি-সবজি

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ-চীনের ১৩ সমঝোতা স্মারক সই

ন্যানসি-কন্যার কণ্ঠে বিশ্বকাপের ‘দাই দাই’ গান