,

আয়োজক দেশ হতে বাংলাদেশ সব সময়ই প্রস্তুত

আইসিসির যেকোনো টুর্নামেন্টের আয়োজক দেশ হতে বাংলাদেশ সব সময়ই প্রস্তুত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার সকালে আইসিসির সভাপতি অ্যালান আইজাক প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করতে গেলে তিনি এ মন্তব্য করেন।



প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘ক্রিকেটারদের দক্ষতা ও নৈপুণ্য বাড়ানোর জন্য কক্সবাজারে একটি ক্রিকেট একাডেমি তৈরি করা হচ্ছে।’ তিনি বলেন, তাঁর সরকার শুধু ক্রিকেট নয়, সব ধরনের খেলাধুলাকেই উত্সাহিত করে থাকে। এ প্রসঙ্গে বিশেষ অলিম্পিকে বাংলাদেশ প্রতিবন্ধী ক্রীড়াবিদদের অর্জিত সাফল্যের কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, প্রতিবন্ধীদের জন্য সাভারে আন্তর্জাতিক মানের ক্রীড়া কমপ্লেক্স তৈরি করা হচ্ছে।



আইসিসির সভাপতি টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনে নিরাপত্তাসহ সব ধরনের সহযোগিতার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, ‘পৃথিবীর দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারের স্টেডিয়াম ক্রিকেটের জন্য একটি আকর্ষণীয় ভেন্যু হবে।’ আইসিসির সভাপতি বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের ভূয়সী প্রশংসা করে বলেন, তারা খুব অল্প সময়ের মধ্যেই বিশেষ নৈপুণ্য দেখাতে সফল হয়েছে।



এ সময়ে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবদুস সোবহান শিকদার, বিসিবি সভাপতি নাজমুল হাসান। আইসিসির প্রেসিডেন্টের সঙ্গে উপস্থিত ছিলেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সভাপতি হোয়াইক্লিফ ডেভ ক্যামেরন। আইসিসির পরিচালক নেইল স্পাইচ, সিঙ্গাপুর ক্রিকেট বোর্ডের সভাপতি ইমরান খাজা, আইসিসির প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন।

এ জাতীয় আরও খবর

সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে হিরো আলমের মামলা

আসিফের কণ্ঠে মাহবুবুল খালিদের নতুন গান ‘সখি তুই কি তেল মাখিস চুলে’

ধারাভাষ্য দল থেকে বাদ আথারটন-হুসেইন

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের বৈঠক

অ্যাপল গ্লোবাল টেলের এমডি-চেয়ারম্যানের ২২ বছরের কারাদণ্ড

জামায়াত রাজনৈতিক দল নয়, একটি সমিতি: বিএনপি নেতা খোকন তালুকদার

ভারতজুড়ে বাংলাদেশের মতো অস্থিরতা সৃষ্টির অভিযোগ শুভেন্দুর

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৮৫১

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা ইশরাকের

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

নিজের সন্তানের ভবিষ্যতের জন্য ঢাকা পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, রায়ের কপি চেয়েছে ঢাকা