,

খোঁজ মিলেছে নিখোঁজ বিমানের ব্লাক বক্সের!

yhnদক্ষিণ ভারত মহাসাগরে ব্লাক বক্স থেকে আসা সিগন্যালের মতো সিগন্যাল পেয়েছে চীনের একটি জাহাজ। এ জাহাজটি মালয়েশিয়ার বিমানটি নিখোঁজ হওয়ার পর সমন্বিত উদ্ধার অভিযানে অংশ নিয়েছে। চীন দাবি করেছে তাদের জাহাজ সাইসুন-০১ ওই সিগন্যাল পেয়েছে। প্রতি সেকেন্ডে এর কম্পন ছিল ৩৭.৫ হার্টজ।  নিখোঁজ বিমানের ব্লাক বক্সের সিগন্যালের সমান এই কম্পনাংক। ফলে অনেকেই ধারণা করছেন, ওই সিগন্যাল আসছে নিখোঁজ বিমানের ব্লাক বক্স থেকে। চীনের সরকারি একটি সংবাদ সংস্থা বলেছে, ওই জাহাজে একটি ব্লাক বক্স চিহ্নিতকারী যন্ত্র ছিল। তাতেই আজ ধরা পড়ে ওই সিগন্যাল। যদি এই তথ্য সত্যি হয় এবং তা নিখোঁজ বিমান বোয়িং-৭৭৭ এর হয় তাহলে তা নানা প্রশ্নের উত্তর দিতে পারে। গত ৮ই মার্চ এমএইচ ৩৭০ মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে চীনের উদ্দেশে যাওয়ার পথে নিখোঁজ হয়। তারপর থেকে বিশ্বের সবচেয়ে বড় বড় প্রযুক্তি ব্যবহার করে অনুসন্ধান করা হচ্ছে। কিন্তু রহস্যের কোনই কুল কিনারা হচ্ছে না।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর