,

এবার সবার জন্য ‘শিরোনামহীন শিরোনামহীন’

শিরোনামহীনের নতুন অ্যালবাম শিরোনামহীন শিরোনামহীন এবার সব শ্রোতা সংগ্রহ করতে পারবেন। গত বছর জুলাই মাসে শিরোনামহীনের সদস্যরা নিজেদের উদ্যোগে অ্যালবামটি প্রকাশ করে। তখন অনলাইনে যাঁরা তাঁদের সঙ্গে যোগাযোগ করতেন, সেই শ্রোতাদের অ্যালবামের ‘কালেক্টরস সংস্করণ’টি পৌঁছে দেওয়া হতো। এবার পয়লা বৈশাখ উপলক্ষে অ্যালবামটি নতুনভাবে বাজারে আনছে লেজার ভিশন।

শিরোনামহীনের সদস্য জিয়া বলেন, ‘একটা অভিযোগ খুবই সাধারণ, শ্রোতারা এখন আর অডিও সিডি কিনে গান শোনেন না। আমরা কিন্তু এর উল্টোটি দেখেছি। অনেকেই এখনো অডিও সিডি কিনে গান শুনছেন। সবাই পাইরেসি করছে, এটা ঠিক না। শ্রোতাদের মানসিকতার পরিবর্তন হচ্ছে।’

জিয়া আরও বলেন, ‘দুই থেকে তিন বছর খাটাখাটনি করে একটা অ্যালবাম তৈরি করি। তা যদি শ্রোতাদের শোনাতেই না পারি, তাহলে পুরো কাজটাই বৃথা হয়ে যাবে।’

জিয়া জানান, পয়লা বৈশাখে শিরোনামহীন ঢাকা বিশ্ববিদ্যালয়, এমআইএসটি, বাংলাদেশ মেডিকেল, কুর্মিটোলা গলফ ক্লাবের কনসার্টে গান করবে। এই কনসার্টগুলোতেও পাওয়া যাবে শিরোনামহীন শিরোনামহীন অ্যালবামটি।

এ জাতীয় আরও খবর

ফাঁসি ছাড়া অন্য কোনো রায় মেনে নেব না : আছিয়ার মা

ফিরছেন প্রীতম হাসান

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, হাতকাটা কাশেম ৫ দিনের রিমান্ডে

নতুন দায়িত্ব পেলেন ডা. জাহিদ হোসেন

‘আগ্রাসনের স্বীকার যেন দেশের মানুষ না হন, আমরা সজাগ থাকব’

কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, শর্টগান ফেলে পালাল বিএসএফ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি

মহানবী (সা.)-এর জীবন-আদর্শ অনুসরণ করে কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী

ভুল তথ্য দিয়ে দুঃখ প্রকাশ করল সিপিডি

বিদিশা এরশাদ গ্রেপ্তার

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি