,

উন্নয়ন স্থায়ীত্বের জন্য পৌরবাসীকে সচেতন হতে হবে — মেয়র মোঃ হেলাল উদ্দিন

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র, মিউনিসিপ্যাল এসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব) এর কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি জননেতা মোঃ হেলাল উদ্দিন বলেছেন, পৌরসভার উন্নয়নে বিভিন্ন এলাকায় রাস্তা ফুটপাত ড্রেন নির্মান ও সংষ্কার করা হচ্ছে। শহর পরিষ্কার পরিছন্নতা অভিযান জোরদার করা হয়েছে। বিশুদ্ধ পানি সরবারহ ব্যবস্থা নিশ্চিত করতে আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হচ্ছে। কিন্তু কিছু মানুষের অসচেতনার অভাবে পৌর সম্পদ বিনষ্ট হচ্ছে। ফলে পৌরসভার কাংখিত উন্নয়ন বাধা গ্রস্থ হচ্ছে। তিনি বলেন জন সচেতনতা উন্নয়ন স্থায়ীত্বের পূর্বসর্ত। তাই উন্নয়ন স্থায়ীত্বের জন্য পৌরবাসীকে সচেতন হতে হবে। মেয়র গতকাল সকালে কাজিপাড়া সৈয়দ বাড়ী থেকে দরগাহ্ মহল্লাহ গামী রাস্তা নির্মান কাজের উদ্বোধন কালে স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের উপস্থিতে উপরক্ত বক্তব্য প্রদান করেন। এ সময় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন ৮নং ওয়ার্ড কাউন্সিলর এডঃ মোঃ শাহ আলম, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আলহাজ এডঃ লোকমান হেসেন, পৌরসভার সহকারি প্রকৌশলী কাওছার আহমেদ, এলাকার বিশিষ্ট মুরুব্বি আকতার হোসেন, জেলা যুবলীগ নেতা মাহমুদুর রহমান জগলু, সুমন প্রমুখ। পরে তিনি উন্নয়ন কর্মকান্ডের ধারাবাহিকা ও পৌরবাসীর মঙ্গল কামনা করে মহান আল্লাহ তায়ালার কাছে মোনাজাত করেন।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর