রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

গরমে তরতাজা থাকার সহজ উপায়

Hot_Sunny_Leone_বেশ ভালো মতোই পড়েছে গরম। কড়া রোদে ঘরের বাইরে টেকা যাচ্ছে না। ফ্যান বা এসির নিচেই যা একটু স্বস্তি পাওয়া যায়। কিন্তু ঘরে বসে থাকলে তো আর চলে না। কাজের প্রয়োজনে বাইরে বের হতেই হয়। কিন্তু সামান্যতেই ক্লান্তি এসে ভর করছে শরীরে। তবে সহজ ৫টি কাজ করলে এই গরমেও তরতাজা থাকা সম্ভব।

পানির বোতল সাথে রাখুন
বাসা থেকে বের হলে অবশ্যই সাথে একটি পানির বোতল রাখবেন। গরমে রোদে বের হলে খুব দ্রুত আমাদের দেহ পানিশূন্য হয়ে পড়ে। সেজন্য দেহে পানিশূন্যতা রোধে পানি পান করা খুব জরুরি। তাই সব সময় সাথে পানি রাখবেন।

পানি সমৃদ্ধ খাবার খান
খাবার তালিকায় পানীয়ের মাত্রা বাড়িয়ে দিন। শুকনো খাবার এবং যে খাবার দেহের পানি শুষে নেয়, সেসব খাবার থেকে দূরে থাকবেন। আগের চাইতে দ্বিগুণ পরিমাণ পানি পান করবেন। শুধু পানি নয়, তরল যেকোনো কিছু যেমন ডাবের পানি, ফলের রস, স্যালাইন ইত্যাদি পান করুন। পানি সমৃদ্ধ ফল খান।

রোদ থেকে মাথা রক্ষা করুন
রোদের তীব্রতা থেকে রক্ষা করুন মাথা এবং মাথার ত্বক। সাথে রাখুন ছাতা, স্কার্ফ বা ক্যাপ। সরাসরি রোদ মাথায় পড়তে দেবেন না। তীব্র রোদ সরাসরি মাথায় পড়লে আমাদের মস্তিষ্ক ক্ষতিগ্রস্থ হয় এবং খুব সহজে আমরা ক্লান্ত হয়ে পড়ি।

রক্ষা করুন ত্বক
গরম বেশি লাগলেও কষ্ট করে একটু লম্বা ধরণের জামা কাপড় পরাই উত্তম। কারণ এতে করে রোদ সরাসরি ত্বকে পরবে না। কিন্তু যদি বেশি গরম লাগে এবং ঢাকা কাপড় পড়তে অসুবিধা হয়, তবে অবশ্যই ত্বকে ভালো এবং বেশি এসপিএফ মাত্রার সানস্ক্রিন ব্যবহার করুন। এতে ত্বকের আদ্রতা ঠিক থাকবে।

কোনো বেলার খাবার বাদ দেবেন না
যারা ডায়েটিং করেন কিংবা ব্যস্ততার কারণে খাবার বাদ দেন তারা গরমের সময় এই কাজটি ভুলেও করতে যাবেন না। এতে করে অসুস্থ হয়ে পরার সম্ভাবনাই বেশি। এই সময় ভালো, পুষ্টিকর, স্বাস্থ্যকর এবং পানি সমৃদ্ধ খাবার খাওয়া অনেক বেশি জরুরি শরীরকে সুস্থ রাখার জন্য।

এ জাতীয় আরও খবর

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার

টানা ২৯ ম্যাচে অপরাজিত মরক্কো, হারাতে পারবে তো ব্রাজিল?

৪০ বছর পর ‘নাম্বার টেন’ ছাড়া মাঠে নামবে ব্রাজিল

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

নবীনগর আলাউদ্দিন খাঁ কলেজে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

কসবায় হজযাত্রীর লাগেজ হারানো কেন্দ্র করে দুই গ্রামবাসীর মাঝে সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত

বিনিয়োগে আস্থা ফেরেনি, উদ্যোগ থাকলেও সংশয়

স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ৬,৫৯০ টাকা

ঢাকাসহ ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস

মমেকে হাম উপসর্গে মৃত্যু ৫০

দুধ দিয়ে গোসল করে জামায়াত ত্যাগের ঘোষণা শেখ তারেকের