,

এইচএসসিতে প্রথম দিন অনুপস্থিত ১০ হাজার

533bfb76e05ca-hsc-examবৃহস্পতিবার একযোগে এই পরীক্ষা শুরু হওয়ার পর রাতে শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।

আট সাধারণ বোর্ডের অধীনে এদিন এইচএসসিতে বাংলা প্রথম পত্র, মাদ্রাসা বোর্ডের অধীনে আলিমে কুরআন মাজিদ, কারিগরি বোর্ডের অধীনে এইচএসসি ভোকেশনাল এবং ব্যবসায় ব্যবস্থাপনায় বাংলা-২ পরীক্ষা হয়েছে।

প্রথম দিন ঢাকা বোর্ডে ২ হাজার ২ জন, রাজশাহীতে ১ হাজার ১৩৯ জন, কুমিল্লায় ১ হাজার ৬৫ জন, যশোরে ১ হাজার ১৭০ জন, চট্টগ্রামে ৬৮৩ জন, সিলেটে ৫৭৫ জন, বরিশালে ৪৪০ জন এবং দিনাজপুর বোর্ডে ৭৪৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

মাদ্রাসা বোর্ডে ১ হাজার ২৫৭ জন এবং কারিগরি বোর্ডে ১ হাজার ২৪৮ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল বলে নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়।

অন্যদিকে নকলের দায়ে মাদ্রাসা বোর্ডে চারজন এবং কারিগরি বোর্ডে ২৭ পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন।

এছাড়া ঢাকা ও কুমিল্লা বোর্ডে দুই জন করে; যশোর, বরিশাল ও দিনাজপুর বোর্ডে তিন জন করে এবং রাজশাহী বোর্ডে এক পরীক্ষার্থী নকলের দায়ে বহিষ্কার হয়েছেন।আগামী ৫ জুন তত্ত্বীয় পরীক্ষা শেষে ৭ থেকে ১৬ জুনের মধ্যে ব্যবহারিক পরীক্ষা হবে।

 

২ হাজার ৩৫২টি কেন্দ্রে এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১১ লাখ ৪১ হাজার ৩৭৪ জন শিক্ষার্থীর অংশ নেয়ার কথা।

গত বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১০ লাখ ১২ হাজার ৫৮১ জন অংশ নিয়েছিল। এই হিসাবে এবার পরীক্ষার্থী বেড়েছে ১ লাখ ২৮ হাজার ৭৯৩ জন।

এবারও পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর