,

যুক্তরাষ্ট্রে সামরিক ঘাঁটিতে গুলি, নিহত ৪

যুক্তরাষ্ট্রের টেক্সাসে অবস্থিত একটি সামরিক ঘাঁটিতে গতকাল বুধবার এক বন্দুকধারী গুলি ছুড়েছে। এতে অন্তত চারজন নিহত ও ১৪ জন আহত হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হচ্ছে।

বিবিসি অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, টেক্সাসের ফোর্ট হুড সেনাঘাঁটির ভেতরে অবস্থিত একটি চিকিত্সাকেন্দ্রে গুলির ঘটনাটি ঘটে।

হতাহতের বিষয়ে দায়িত্বশীল কর্মকর্তাদের কাছ থেকে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। বিভিন্ন অসমর্থিত সূত্রের বরাতে বার্তা সংস্থা এপি জানিয়েছে, গুলির ঘটনায় চারজন নিহত ও ১৪ জন আহত হয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে সামরিক পোশাকে থাকা ওই বন্দুকধারীও রয়েছেন।

সামরিক ঘাঁটিতে গুলি ও হতাহতের খবরে গভীরভাবে মর্মাহত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের ঘোষণা দিয়েছেন তিনি।

২০০৯ সালে একই ঘাঁটিতে গুলির ঘটনা ঘটে। এতে ১৩ সেনা নিহত ও ৩২ জন আহত হন। 

এ জাতীয় আরও খবর

ফাঁসি ছাড়া অন্য কোনো রায় মেনে নেব না : আছিয়ার মা

ফিরছেন প্রীতম হাসান

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, হাতকাটা কাশেম ৫ দিনের রিমান্ডে

নতুন দায়িত্ব পেলেন ডা. জাহিদ হোসেন

‘আগ্রাসনের স্বীকার যেন দেশের মানুষ না হন, আমরা সজাগ থাকব’

কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, শর্টগান ফেলে পালাল বিএসএফ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি

মহানবী (সা.)-এর জীবন-আদর্শ অনুসরণ করে কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী

ভুল তথ্য দিয়ে দুঃখ প্রকাশ করল সিপিডি

বিদিশা এরশাদ গ্রেপ্তার

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি