শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অটিজম শিশুরা সমাজের বোঝা নয়, আমাদেরই সন্তান -ড. মুহাম্মদ মোশাররফ হোসেন

brahmanbaria-sm20140129151135প্রতিনিধি :: ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন বলেছেন, অটিজম শিশুরা সমাজের বোঝা নয় তারা আমাদেরই সন্তান। তারা আমাদের স্নেহ আর ভালবাসায় বেড়ে উঠবে।

বুধবার বেলা সাড়ে ১০টায় ব্রাহ্মণবাড়িয়া পৗর শহরের মুন্সেফপাড়াস্থ আসমাতুন্নেছা বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে বিশ্ব অটিজম সচেতনা দিবস-২০১৪ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তর আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ড. মুহাম্মদ মোশাররফ হোসেন বলেন, অটিজম শিশুরাও এ সমাজের। তারাও কারো না কারো সন্তান। তাদের প্রতি সকালের সহানুভূতিশীল হতে হবে।
তিনি বলেন, অটিজম শিশুদের জন্য সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পাশাপাশি তিনি সমাজের বিত্তশালীদের অটিজম শিশুদের প্রতি সহযোগীতার হাত বাড়ানোর আহ্বান জানান।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাদ ছাল¬ালের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আল মামুন সরকার, নবনির্বাচিত সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত, জেলা সমাজ সেবা অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক জোয়ারদার মোহাম্মদ মহিউদ্দিন, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন কনসালটেন্ট ডা. দেবব্র“ত পাল, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ নুরুল হোসেন, ব্রাহ্মণবাড়িয়া দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার সভাপতি মোম্মদ শহীদ হোসেন।

এর আগে সকাল সোয়া ১০টায় আসমাতুন্নেছা বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটি শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় আসমাতুন্নেছা বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় চত্ত্বরে গিয়ে শেষ হয়।

এ জাতীয় আরও খবর

কসবায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা