,

বৃহস্পতিবার শুরু এইচএসসি

HSCআগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টায় সারা দেশে একযোগে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এবারের পরীক্ষায় অংশ নিচ্ছে ১১ লাখ ৪১ হাজার ৩৭৪ জন পরীক্ষার্থী। গত বছর এ সংখ্যা ছিল ১০ লাখ ১২ হাজার ৫শ ৮১ জন। অর্থাৎ গত বছরের তুলনায় এ বছর পরীক্ষার্থী বেড়েছে ১ লাখ ২৮ হাজার ৭শ ৯৩ জন।
বুধবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।  
শিক্ষামন্ত্রী জানান, এবারের এইচএসসি ও সমমানের তত্ত্বীয় পরীক্ষা ৩ এপ্রিল শুরু হয়ে ৫ জুন শেষ হবে। ব্যবহারিক পরীক্ষা ৭ জুন থেকে থেকে ১৬ জুন পর্যন্ত চলবে।
আটটি সাধারণ বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলে ১০টি বোর্ডের অধীনে এবার ছাত্র সংখ্যা ৬ লাখ ৬ হাজার ২৯৩ এবং ছাত্রী ৫ লাখ ৩৫ হাজার ৮১ জন। এছাড়া মাদ্রাসা বোর্ডে পরীক্ষার্থী ১ লাখ ৭ হাজার ৫শ ৫৭ জন। কারিগরি বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৪ হাজার ৬ শ ৬৯ জন।
এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় ২৫টি বিষয়ে সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার বিদেশি কেন্দ্রের সংখ্যা ৫টি। এসব কেন্দ্র থেকে ২০২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে।
তিনি বলেন, ‘অতীতের মতো সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিব্যতীত অন্যদের পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেয়া হবে না।’
মন্ত্রী বলেন, ‘এবারও ৬০ দিনের মধ্যে ফলাফল দিতে সক্ষম হব।’
তিনি আরো বলেন, ‘শিক্ষার্থীদের ঝরেপড়া শূন্যের কোঠায় নিয়ে  আসা সম্ভব নয়।’
মুসা ইব্রাহিম প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ‘সরকার যদি সিদ্ধান্ত নেয় তাহলে পাঠ্যবই থেকে মুসা ইব্রাহিম সম্পর্কিত লেখা তুলে দেয়া হবে।’

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর