শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় আ’লীগ ২, বিএনপি ১

Upzila-electionসোমবার অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া সদর ও কসবা উপজেলায় আওয়ামী লীগ এবং আশুগঞ্জে বিএনপি সমর্থিত প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

সদর উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো. জাহাঙ্গীর আলম (কাপ-পিরিচ) ৫৮ হাজার ৫৭৯ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত হাজী মো. জাহাঙ্গীর পেয়েছেন ৩৬ হাজার ৫৮৪ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত মহসীন মিয়া ৫৮ হাজার ৮২ ভোট এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত অ্যাডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত ৭৫ হাজার ৫৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। 

এদিকে, কসবা উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত অ্যাডভোকেট আনিসুল হক ভূঁইয়া ৯৩ হাজার ৭৯৪ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ইকলিল আজম পেয়েছেন ৩০ হাজার ২০৫ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী শাহীন সুলতানা কবির ৭০ হাজার ১১৯ ভোট ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিলকিছ বেগম ৯১ হাজার ৬৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। 

অপরদিকে, আশুগঞ্জে বিএনপি সমর্থিত প্রার্থী আবু আসিফ আহমেদ ২৬ হাজার ৬৯৯ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত মো. হানিফ মুন্সী পেয়েছেন ২৩ হাজার ৩০৬ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত আমীর হোসেন ২৬ হাজার ২৫৬ ভোট এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত রেহানা বেগম ৪৫ হাজার ১৫৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। 

জেলা রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাদ ছাল্লাল এসব তথ্য নিশ্চিত করেছেন।

 

এ জাতীয় আরও খবর

না জিতেও নকআউটে অস্ট্রেলিয়া, আশা আছে প্যারাগুয়েরও

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ’

জার্মানিকে হারিয়ে ছুটিতে ইকুয়েডর

শি জিনপিংয়ের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়

হোসেনি দালান থেকে শুরু হয়েছে তাজিয়া মিছিল

ভেনেজুয়েলায় ভূমিকম্প : ২৩৫ জনের মরদেহ উদ্ধার, আহত ১ হাজার ৫ শতাধিক

সরকার মৌলিক পরিবর্তনের দাবিকে অগ্রাহ্য করছে : শফিকুর রহমান

স্বস্তি নেই বাজারে, চড়া দামেই বিক্রি হচ্ছে মাছ-মুরগি-সবজি

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ-চীনের ১৩ সমঝোতা স্মারক সই

ন্যানসি-কন্যার কণ্ঠে বিশ্বকাপের ‘দাই দাই’ গান