শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামী লীগ ২৯, বিএনপি ৮, জামায়াত ৩, অন্যন্য ৫

Upzila-electionপঞ্চম দফার ৭৩টি উপজেলা নির্বাচনের মধ্যে এখন পর্যন্ত ৪৫টির বেসরকারি ফলাফল পাওয়া গেছে। এতে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী বিজয়ী হয়েছেন ২৯টি উপজেলায়। আর বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী বিজয়ী হয়েছেন ৮, জামায়াত ৩টি এবং অন্যান্য প্রার্থী বিজয়ী হয়েছেন ৫টিতে।
আওয়ামী লীগ-২৯: ময়মনসিংহের গফরগাঁওয়ে আশরাফ উদ্দীন বাদল, কিশোরগঞ্জের অষ্ট্রগ্রামে শহিদুল ইসলাম জেমস, ফেনীর ছাগলনাইয়ায় মেজবাহুল হায়দার, রাঙামাটির রাজস্থলীতে উথিন সিন মারমা, নোয়াখালীর সুবর্ণচরে খায়রুল আলম, পাবনার বেড়ায় আব্দুল কাদের, কক্সবাজারের টেকনাফে জাফর আহমেদ, সাতক্ষিরার দেবহাটায় আব্দুল গনি, বরগুনার সদরে আব্বাস হোসেন, বরগুনার বামনায় সাইফুল ইসলাম, বরগুনার পাথরঘাটায় রফিকুল ইসলাম, বরগুনার আমতলিতে দেলোয়ার হোসেন, চুয়াডাঙ্গা সদরে আসাদুল হক, পাবনা সদরে মোশাররফ হোসেন, মৌলভীবাজারের জুড়িতে এমএ মুহিত, রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল ইসলাম, জামালপুরের মাদারগঞ্জে ওবায়দুর রহমান, নোয়াখালীর হাতিয়ায় মাহবুব মোরশেদ, টাঙ্গাইলের গোপালপুর ইউনুস ইসলাম তালুকদার, মির্জাপুরে মীর এনায়েত হোসেন মন্টু, সন্দ্বীপ উপজেলায় প্রার্থী মো: শাহজাহান, লালমনিরহাট কালিগঞ্জে মাহবুবুজ্জামান, মৌলভীবাজারের রাজনগরে আকছির খান, মুন্সীগঞ্জের সিরাজদিখানে মহিউদ্দীন আহমেদ, মুন্সীগঞ্জের টঙ্গিবাড়িতে কাজী ওয়াহিদ, পটুয়াখালির দশমিনায় সাখাওয়াত হোসেন, কুমিল্লার চান্দিনায় তপন বকশী, সিরাজগঞ্জের শাহজাদপুরে আজাদ রহমান, মুন্সীগঞ্জের লৌহজংয়ে ওসমান গণি তালুকদার জয় পেয়েছেন।  
বিএনপি-৮: কক্সবাজারের উখিয়ায় সরোয়ার জাহান চৌধুরী, রাঙামাটির লংগদুতে তোফাজ্জল হোসেন, ময়মনসিংহের ত্রিশালে জয়নুল আবেদিন, সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে হারুন উর রশিদ, কক্সবাজার সদরে আব্দুল মাবুদ, দিনাজপুরের হাকিমপুরে আকরাম হোসেন, দিনাজপুরের বিরলে বজলুর রশিদ, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে আবু আসিফ আহমেদ।
জামায়াত-৩:  গাইবান্ধার সুন্দরগঞ্জে মাজেদুর রহমান বিজয়ী হয়েছেন, রাজশাহীর পবায় মকবুল হোসেন, কক্সবাজার সদরে বিএম রুহুল্লাহ রহিম।
অন্যান্য-৫: গাইবান্ধার ফুলছড়িতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হাবিবুর রহমান,পটুয়াখালীর দশমিনায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সাখাওয়াত হোসেন, কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আওয়ামী লীগের বিদ্রোহী রফিকুল ইসলাম রিনু, খাগড়াছড়ির দিঘিনালায় ইউপিডিএফ প্রার্থী নব কমল চাকমা, রাঙামাটির বিলাইছড়িতে জনসংহতি প্রার্থী শুভ মঙ্গল চাকমা জয়লাভ করেন।

এ জাতীয় আরও খবর

না জিতেও নকআউটে অস্ট্রেলিয়া, আশা আছে প্যারাগুয়েরও

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ’

জার্মানিকে হারিয়ে ছুটিতে ইকুয়েডর

শি জিনপিংয়ের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়

হোসেনি দালান থেকে শুরু হয়েছে তাজিয়া মিছিল

ভেনেজুয়েলায় ভূমিকম্প : ২৩৫ জনের মরদেহ উদ্ধার, আহত ১ হাজার ৫ শতাধিক

সরকার মৌলিক পরিবর্তনের দাবিকে অগ্রাহ্য করছে : শফিকুর রহমান

স্বস্তি নেই বাজারে, চড়া দামেই বিক্রি হচ্ছে মাছ-মুরগি-সবজি

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ-চীনের ১৩ সমঝোতা স্মারক সই

ন্যানসি-কন্যার কণ্ঠে বিশ্বকাপের ‘দাই দাই’ গান