,

সালমানকে ক্যাটরিনার চ্যালেঞ্জ!

কিক’ ছবির শুটিংয়ে ব্যস্ত সালমান খান ইদানীং ঝুঁকিপূর্ণ অ্যাকশন দৃশ্যে বডি ডাবল ব্যবহার করছেন। দিন কয়েক আগে ‘কিক’ ছবির ঝুঁকিপূর্ণ একটি দৃশ্যে সালমানের হয়ে অভিনয় করতে গিয়ে আহতও হয়েছেন এক স্টান্টম্যান। এদিকে, নির্মাতাদের নিষেধ অমান্য করে ঝুঁকিপূর্ণ সব অ্যাকশন দৃশ্যে নিজেই অভিনয় করছেন সালমানের সাবেক প্রেমিকা ক্যাটরিনা কাইফ। তবে কি অ্যাকশন দৃশ্যে অভিনয়ের ক্ষেত্রে সাবেক প্রেমিক সালমানের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিতেই ক্যাটের এমন সিদ্ধান্ত!



বর্তমানে অ্যাকশন ঘরানার দুটি ছবিতে অভিনয় করছেন ক্যাটরিনা। ‘ব্যাং ব্যাং’ ছবিতে তিনি জুটি বেঁধেছেন ‘কৃশ’ তারকা হূতিক রোশনের সঙ্গে। আর ‘ফ্যান্টম’ ছবিতে ক্যাটের বিপরীতে রয়েছেন পতৌদির নবাব ও বলিউডের অভিনেতা সাইফ আলী খান।



দুটি ছবিতেই ধুন্ধুমার সব অ্যাকশন দৃশ্য রয়েছে। ঝুঁকিপূর্ণ এসব দৃশ্যে ক্যাটরিনাকে বডি ডাবল ব্যবহার করতে বলছেন নির্মাতারা। কিন্তু তাঁদের কথা না শুনে সে সব দৃশ্যে অভিনয়ের জন্য নিজেই ক্যামেরার সামনে দাঁড়িয়ে যাচ্ছেন ক্যাট। এর পেছনে তাঁর যুক্তি, দৃশ্যগুলো বাস্তবসম্মতভাবে দর্শকদের সামনে তুলে ধরতেই তিনি এমনটা করছেন।   

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর