,

শিশু-কিশোরদের ইসলাম চর্চায় আগ্রহী করে তুলতে হবে– জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন বলেছেন, শিশু-কিশোরদের ইসলাম চর্চায় আগ্রহী করে তুলতে হবে। গতকাল শুক্রবার বিকেলে পৌর শহরের ফারুকী পার্ক সংলগ্ন জেলা ইসলামিক সেন্টার কার্যালয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য প্রদান কালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, শিশু-কিশোরদের লেখাপড়ার পাশাপাশি ইসলাম চর্চাও করতে হবে। তাহলেই তারা প্রকৃত শিক্ষায় শিক্ষিত হবে।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব এডঃ সৈয়দ এ.কে.এম এমদাদুল বারী, ইসলামিক সেন্টারের জেনারেল সেক্রেটারী শওকত হায়াত খান, যুগ্ম সম্পাদক মমিনুল হক, জহিরুল ইসলাম।

এছাড়া অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন-হাজী সাইদুর রহমান সাঈদ, অধ্যক্ষ মোহাম্মদ ইসহাক, জহিরুল হক মিলন, ওলামা সমন্বয় পরিষদের সেক্রেটারী মাওলানা আব্দুল্লাহ প্রমুখ।

পরে আলোচনা সভা শেষে হামদ-নাথ, ক্বেরাত, কবিতা ও শুদ্ধ বানান প্রতিযোগীতায় বিজয়ী ব্রাহ্মণবাড়িযার ৩৫টি বিদ্যালয়ের ৫৪জন শিক্ষার্থীর মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর