,

জিয়া ছিলেন প্রবাসী সরকারের ৪’শ টাকার কর্মচারী: প্রানী সম্পদ মন্ত্রী মোঃ ছায়েদুল হক এম.পি

প্রতিনিধি : মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রী অ্যাডভোকেট মোঃ ছায়েদুল হক এম.পি বলেছেন, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া রাজনীতি বিকৃত ও মিথ্যাচার করছেন। তিনি বলেন, জিয়াউর রহমান বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ছিলেন না। জিয়াকে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি হিসেবে অভিহিত করার অপপ্রচার চালানো হচ্ছে।  জিয়া ছিলেন তখন প্রবাসী সরকারের মাত্র ৪’শ টাকার কর্মচারী।



তিনি শনিবার দুপুরে নাসিরনগর থানার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান পিপিএম (বার) এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আরো বলেন, জামাত-শিবির ও জঙ্গীবাদের ধারক বাহক হচ্ছেন খালেদা জিয়া। তাদের মাধ্যমে দেশে নৈরাজ্য সৃষ্টি করছেন। তিনি পুলিশ বাহিনীর প্রশংসা করে বলেন, সাম্প্রতিকালে যারা হরতাল অবরোধে গাড়িতে আগুন জ্বালিয়ে মানুষ পুড়িয়ে মেরেছে, সন্ত্রাসী কর্মকান্ড চালিয়েছে আমাদের পুলিশ বাহিনী যথাযথভাবে তাদের প্রতিহত করেছে এবং তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর