শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

পূর্ণাঙ্গ উপজেলা বাস্তবায়নের লক্ষ্যে ফিরোজ খানকে হেলিকপ্টার প্রতীকে ভোট দিন —— এডঃ রেজাউল ইসলাম ভূইয়া

upzila-election-1_14280_01শুক্রবার সদর উপজেলার জারুইলতলা, ধুবলা, ভাতশালা, জগৎসার, উজানিসার, উরশিউড়া, গজারিয়া, বিয়াল্লিশহর, গোকর্ণঘাট, রাধিকা, বিহাইর, নন্দনপুরে দিনব্যাপী গণসংযোগকালে জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় সভাপতি এডঃ রেজাউল ইসলাম ভূইয়া বলেন, পূর্ণাঙ্গ উপজেলা বাস্তবায়নের লক্ষ্যে ফিরোজ খানকে হেলিকপ্টার প্রতীকে ভোট দিন। ফিরোজ খান নির্বাচিত হলে গরিব দুঃখী মানুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে উপজেলার উন্নয়নে কাজ করে যাবেন। তাই আমরা ফিরোজ খানের পক্ষে একটি ভোট চাই। আপনাদের দোয়া ও সহযোগিতা চাই। এ সময় উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শফিকুর রহমান শহিদ, জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক নাসির আহমেদ খান, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মোঃ ফিরোজ খান, পৌর জাতীয় পার্টির সদস্য সচিব আবু কাউছার খান, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি জেনহারুল ইসলাম লিটন, সাধারণ সম্পাদক শাহেদুর রহমান শাহেদ, বিজয়নগর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আজিজুল ইসলাম দুলাল, সাধারণ সম্পাদক এমদাদ বারী, জেলা জাতীয় যুব সংহতির সভাপতি সৈয়দ মোকাব্বের, জেলা জাতীয় ছাত্র সমাজের সদস্য সচিব কে এম সুজন, জেলা  জাতীয় ওলামা পার্টির সাধারণ সম্পাদক মাওঃ সিরাজ আকরাম, সদর উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমানসহ জাতীয় পার্টির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। 

এ জাতীয় আরও খবর

না জিতেও নকআউটে অস্ট্রেলিয়া, আশা আছে প্যারাগুয়েরও

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ’

জার্মানিকে হারিয়ে ছুটিতে ইকুয়েডর

শি জিনপিংয়ের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়

হোসেনি দালান থেকে শুরু হয়েছে তাজিয়া মিছিল

ভেনেজুয়েলায় ভূমিকম্প : ২৩৫ জনের মরদেহ উদ্ধার, আহত ১ হাজার ৫ শতাধিক

সরকার মৌলিক পরিবর্তনের দাবিকে অগ্রাহ্য করছে : শফিকুর রহমান

স্বস্তি নেই বাজারে, চড়া দামেই বিক্রি হচ্ছে মাছ-মুরগি-সবজি

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ-চীনের ১৩ সমঝোতা স্মারক সই

ন্যানসি-কন্যার কণ্ঠে বিশ্বকাপের ‘দাই দাই’ গান