,

স্কাউট আন্দোলনকে বেগবান করতে সকলকে একযোগে কাজ করতে হবে-জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন

dcb111স্কাউট আন্দেলনকে বেগবান করতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানিযেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা স্কাউটস’র ত্রি-বার্ষিক কাউন্সিল সভায় সভাপতির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

ড. মুহাম্মদ মোশাররফ হোসেন স্কাউটসকে একটি আন্দোলন উল্লেখ করে বলেন, স্কাউটস’র আলো সবার ঘরে-ঘরে পৌঁছে দিতে হবে। তবেই স্কাউটস’র আন্দোলন সফল হবে।

সভায় পদাধিকার বলে জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেনকে সভাপতি, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিপন চাকমা, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাপস কুমার অধিকারী সহ-সভাপতি নির্বাচিত হন। এছাড়া সভায় আগামী ৩ বছরের জন্য সর্বসম্মতিক্রমে ভাদুঘর মাহবুবুল হুদা উচ্চ বিদ্যালযের প্রধান শিক্ষক ফরিদ উদ্দিন, কসবা পৌর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু ইউসুফ সহ-সভাপতি পদে এবং কমিশনার পদে শাহ কামাল, সম্পাদক পদে নিয়াজ মোহাম্মদ কাজল, সহ সম্পাদক পদে শাখাইয়েত হোসেন, কোষাধক্ষ পদে মোঃ আক্তার হোসেন, সহযোগী সদস্য পদে এ.বি.এম আবুল হাশেম ও মনিরুল ইসলাম নির্বাচিত হন। কাউন্সিল সভায় জেলার ৯ উপজেলার ৫৫ জন কাউন্সিলর উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর