শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

টেলিফোনের জয় জয়কারে সরকার দলীয় প্রার্থীরা ভীত, তাই তারা জেল-জুলুম করছে, হাজী মোঃ জাহাঙ্গির

br bnp 26-3-14টেলিফোনের জয় জয়কারে সরকার দলীয় প্রার্থীরা ভীত হয়ে পড়েছে। তাই তারা এখন আমাদের নেতাকর্মীদের জেল-জুলুম ও বিভিন্নভাবে নির্যাতন করছে। স্বাধীনতার এই মাসে গণতেন্ত্রর প্রতীক ভোট সবাই যেন সুষ্ঠভাবে দিতে পারে তার ব্যবস্থা আপনাদেরকেই করতে হবে। বুধবার মাছিহাতা ইউনিয়নের  চান্দপুর তমিজ উদ্দিন বহুমূখী মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন চান্দপুর বাজারে মাছিহাতা ইউনিয়ন বিএনপি আয়োজিত জনসভায় উপস্থিত জনগণের কাছে বক্তার বক্ত্যবে এভাবেই মনবাসনা ব্যক্ত করেনে বিএনপি সমর্থিত একক প্রার্থী হাজী মোঃ জাহাঙ্গির। এ সময় তিনি এনায়েত নামে তার এক সমর্থকের গ্রেফতারেও নিন্দা জানান।   একই জনসভায় প্রধান  অতিথির বক্তেব্যে সদর উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সহ-সভাপতি ইঞ্জিঃ খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, এই সরকার ৫ জানুয়ারী নির্বাচনে ৫ শতাংশ ভোট নিয়ে ক্ষমতায় এসেছে। তাদের বিরুদ্ধে কথা বললে হত্যা, গুম, জেল-জুলুম ও নানাভাবে নির্যাতন করে। তাদের জুলুমের প্রতিবাদ দিতে হবে ৩১ মার্চের নির্বাচনে।   মাছিহাতা ইউপি বিএনপি সভাপতি আব্দুল হাই আব্দুর সভাপতিতে সাধারণ সম্পাদক মোঃ নিজাম উদ্দিনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির দপ্তর সম্পাদক এ,বি,এম,মোমিনুল হক, সহ দপ্তর সম্পাদক হাজী সাব্বির আহমেদ,জেলা বিএনপির ক্রীড়া সম্পাদক মোঃ আজিজুর ইসলাম, জেলা ছাত্রদল সভাপতি শামীম মোল্লা,  সিনিয়র সহ সভাপতি রাশেদ কবির আকন্দ, সাংগঠনিক সম্পাদক শেখ হাফিজউল্লাহ, সহ অর্থ সম্পাদক মোঃ ইলিয়াস( সাবেক চেয়ারম্যান), যুগ্ন আহ্বায়ক নূরে আলম শাহ্, মাছিহাতা ইউপি সহ সাংগঠনিক সম্পাদক মফিজুর ইসলাম মোহন,জীবন, মনির, কাছম আলী, এস,এ সাচ্চু ভূইয়া, আবেদ,  রুবেল সহ আরো আনেক নেতৃবৃন্দ।

এ জাতীয় আরও খবর

না জিতেও নকআউটে অস্ট্রেলিয়া, আশা আছে প্যারাগুয়েরও

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ’

জার্মানিকে হারিয়ে ছুটিতে ইকুয়েডর

শি জিনপিংয়ের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়

হোসেনি দালান থেকে শুরু হয়েছে তাজিয়া মিছিল

ভেনেজুয়েলায় ভূমিকম্প : ২৩৫ জনের মরদেহ উদ্ধার, আহত ১ হাজার ৫ শতাধিক

সরকার মৌলিক পরিবর্তনের দাবিকে অগ্রাহ্য করছে : শফিকুর রহমান

স্বস্তি নেই বাজারে, চড়া দামেই বিক্রি হচ্ছে মাছ-মুরগি-সবজি

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ-চীনের ১৩ সমঝোতা স্মারক সই

ন্যানসি-কন্যার কণ্ঠে বিশ্বকাপের ‘দাই দাই’ গান