,

ব্রাহ্মণবাড়িয়ায় বাস খালে, শিশুসহ নিহত ২,-২০ জন আহত

accedentবুধবার সন্ধ্যায় ঢাকা-সলেট মহাসড়কের বেড়তলায় এ দুর্ঘটনায় অন্তত ২০ জন আহত হন বলে পুলিশ জানিয়েছে।

নিহতরা হলেন গাজীপুরের কালিগঞ্জ উপজেলার জামালপুর গ্রামের সাদেক মিয়ার ছেলে তরিকুল ইসলাম (১০) ও অজ্ঞাত পরিচয় এক যুবক (৩০)।

আহতদের মধ্যে পাঁচ জনকে ঢাকায় পাঠানো হয়েছে। ১৪ জনকে ভর্তি করা হয় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে।

ঘটনাস্থলের নিকটবর্তী খাটিহাতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট শাহেদ নুর জানান, সন্ধ্যা সোয়া ৭টার দিকে বাসটির ৪৫ জন যাত্রী সিলেটের শাহজালাল (র.) মাজার জিয়ারত করে গাজীপুর ফিরছিলেন। বেড়তলা এলাকায় সেতুর রেলিঙ ভেঙে বাসটি খালে পড়ে যায়। স্থানীয়রা বাসের ভেতর থেকে ১৫/২০ জনকে উদ্ধার করে আশুগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করায়।

এছাড়া বাসের ভেতর থেকে তরিকুলকে উদ্ধার করা হয়। বেশ কিছু লোক সাঁতরে কূলে উঠেছে।

দুর্ঘটানার পরপর ব্রাহ্মণবাড়িয়া দমকল বাহিনীর সদস্যরা উদ্ধার কাজ শুরু করে। পরে বাংলাদেশ গ্যস ফিল্ডস কোম্পানি লিমিটেডের একটি রেকার বাসটি উদ্বারের চেষ্টা চালায়। রাত সোয়া ১১টায়ও উদ্ধার কাজ অব্যাহত ছিল।

এ জাতীয় আরও খবর

ফাঁসি ছাড়া অন্য কোনো রায় মেনে নেব না : আছিয়ার মা

ফিরছেন প্রীতম হাসান

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, হাতকাটা কাশেম ৫ দিনের রিমান্ডে

নতুন দায়িত্ব পেলেন ডা. জাহিদ হোসেন

‘আগ্রাসনের স্বীকার যেন দেশের মানুষ না হন, আমরা সজাগ থাকব’

কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, শর্টগান ফেলে পালাল বিএসএফ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি

মহানবী (সা.)-এর জীবন-আদর্শ অনুসরণ করে কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী

ভুল তথ্য দিয়ে দুঃখ প্রকাশ করল সিপিডি

বিদিশা এরশাদ গ্রেপ্তার

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি