শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলায় বিয়ে করবেন বিপাশা

bipasaবলিউড কাঁপানো সুপারস্টার বিপাশা বসুর বিয়ে নিয়ে কতই না গুঞ্জন। দীর্ঘদিনের প্রেমিক জন আব্রাহামের পথচেয়েই ছিলেন এতোদিন। কিন্তু আব্রাহামের একটি টুইট বার্তায় সব ছারখার। তাহলো আব্রাহাম যুক্তরাষ্ট্রে বসে বিয়ে করতে যাচ্ছেন বান্ধবী প্রিয়া রাঞ্চালকে।

আর তাই বিপাশার পরিবারও উঠেপড়ে লেগেছে মেয়ের বিয়ে দিতে। বিপাশাও রাজি। পাত্র হিসেবে তার পরিবারের পছন্দ বিপাশার বর্তমান বয়ফ্রেন্ড হারম্যান বাওয়েজা। দুই পরিবারের মধ্যেও বেড়েছে যোগাযোগ। অবশ্য বিয়েটা বাঙালি মতে এবং কলকাতায় করতে চান বিপাশা।

বিপাশা ও হারম্যানের এক ঘনিষ্ঠজন বলেছেন, ‘বিয়ে নিয়ে দুই পরিবারের মধ্যে কথাবার্তা শুরু হয়েছে। হরমান তো বিরাট উৎসাহী। নতুন ছবিটা মুক্তি পাওয়ার জন্যই তিনি খানিকটা ব্যস্ত। সে পর্বটা মিটলে তিনি নিজেই আসরে নামবেন।’

এক টুইট বার্তায় বিপাশা বললেন, ‘বিয়ের তারিখটা এখনই বলতে পারছি না। পরে নিশ্চয়ই জানিয়ে দেবো। তবে একটা ব্যাপার আমি এখনই স্পষ্ট করে দিতে চাই, আমি যখনই বিয়ে করি না কেন বিয়েটা হবে খাঁটি বাঙালি মতেই। প্রথাগত বিয়েই আমার পছন্দ। তাছাড়া আমাকে তো পরিবারের পক্ষ থেকেও রীতিমতো শাসানো হয়েছে। মা বলেই দিয়েছেন, বাঙালি মতে বিয়ে না হলে বিয়েতে আসবেনই না।’

হারম্যান বলেন, ‘আমি বিয়ে থেকে পালাতে চাই না। ঈশ্বরের কাছে আমি বার বার প্রার্থনা করছি, বিয়েটা যেন তাড়াতাড়ি হয়ে যায়। তবে হ্যাঁ, এই মুহূর্তে আমি নিজের নতুন ছবিটার ব্যাপারে ফোকাসজড হয়ে আছি এটাও সত্যি। তাই বলে বিয়ে থেকে সরে আসার কোনো প্রশ্নই নেই। বিয়েটা হচ্ছেই।’

তবে তাদের বিয়েটা যে কবে হচ্ছে সে ব্যাপারে মুখ খুলছে না কেউ। তাই বিপাশার দ্বিতীয় জীবন শুরুর অপেক্ষায় সবাই।

এ জাতীয় আরও খবর

না জিতেও নকআউটে অস্ট্রেলিয়া, আশা আছে প্যারাগুয়েরও

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ’

জার্মানিকে হারিয়ে ছুটিতে ইকুয়েডর

শি জিনপিংয়ের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়

হোসেনি দালান থেকে শুরু হয়েছে তাজিয়া মিছিল

ভেনেজুয়েলায় ভূমিকম্প : ২৩৫ জনের মরদেহ উদ্ধার, আহত ১ হাজার ৫ শতাধিক

সরকার মৌলিক পরিবর্তনের দাবিকে অগ্রাহ্য করছে : শফিকুর রহমান

স্বস্তি নেই বাজারে, চড়া দামেই বিক্রি হচ্ছে মাছ-মুরগি-সবজি

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ-চীনের ১৩ সমঝোতা স্মারক সই

ন্যানসি-কন্যার কণ্ঠে বিশ্বকাপের ‘দাই দাই’ গান