,

জিয়াউর রহমানের কবরে খালেদার শ্রদ্ধা

5332bdb1301c3-khaledaস্বাধীনতা দিবসে দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। আজ বুধবার বিকেলে শেরেবাংলা নগরে জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।




এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান দাবি করেছেন, ‘লাখো কণ্ঠে সোনার বাংলা’ অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের উপেক্ষা করা হয়েছে।


লাখো কণ্ঠে জাতীয় সংগীতের আয়োজনে বিএনপির সম্পৃক্ততা না থাকার বিষয়ে জানতে চাইলে নজরুল ইসলাম সাংবাদিকদের বলেন, এখানে কোনো রাজনৈতিক দলের অংশগ্রহণ ছিল না। সরকারের উদ্যোগে এ অনুষ্ঠান হয়েছে। বিস্ময় প্রকাশ করে তিনি বলেন, এখানে মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণ ছিল না। মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের নামও ছিল না। যেখানে মুক্তিযোদ্ধাদের উপেক্ষা করা হয়েছে সেখানে বিএনপি উপেক্ষিত হবে, এটাই তো স্বাভাবিক।





নজরুল ইসলাম খান অভিযোগ করেন, দেশে এখন মুক্তিযুদ্ধের অন্যতম চেতনা গণতন্ত্র ভূলুণ্ঠিত। ‘গণতন্ত্র পুনরুদ্ধার’ করাই এখন মূল চ্যালেঞ্জ বলে তিনি মন্তব্য করেন।


বেলা তিনটার দিকে জিয়াউর রহমানের কবরে যান বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর ওলামা দলের আয়োজনে অনুষ্ঠিত দোয়া মাহফিলে তিনি অংশ নেন।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর