,

জনতার মুখোমুখী সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থীরা

brahmanbaria -25ব্রাহ্মণবাড়িয়ায় গতকাল মঙ্গলবার বিকেলে সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে জনগনের মুখোমুখী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন পৌর মুক্ত মঞ্চে সচেতন নাগরিক কমিটি, সুশাসনের জন্য নাগরিক ও দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে মুখোমুখী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সচেতন নাগরিক কমিটির জেলা সভাপতি অ্যাডভোকেট আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কবি জয়দুল হোসেন। অনুষ্ঠানে উপস্থিত প্রার্থীরা তাদের বক্তব্যে নির্বাচিত হলে স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে দুর্নীতিমুক্ত উপজেলা প্রশাসন গড়ার অঙ্গীকার করেন।

অনুষ্ঠানে ভোটার ও প্রার্থীদেরকে শপথ বাক্য পাঠ করান জেলা সুজনের সভাপতি প্রফেসর মুখলেছুর রহমান খান। প্রার্থীদের মধ্যে বক্তব্য রাখেন হাজী মোহাম্মদ জাহাঙ্গীর, নূরে আলম সিদ্দিকী, এস.এম.আলম হিরু ও ফিরোজ খান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন টিআইবির প্রোগ্রাম ম্যানেজার আশরাফ হোসেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাংবাদিক মোঃ আরজু ও উপাধ্যক্ষ এ.কে.এম. শিবলী।

এ জাতীয় আরও খবর

ফাঁসি ছাড়া অন্য কোনো রায় মেনে নেব না : আছিয়ার মা

ফিরছেন প্রীতম হাসান

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, হাতকাটা কাশেম ৫ দিনের রিমান্ডে

নতুন দায়িত্ব পেলেন ডা. জাহিদ হোসেন

‘আগ্রাসনের স্বীকার যেন দেশের মানুষ না হন, আমরা সজাগ থাকব’

কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, শর্টগান ফেলে পালাল বিএসএফ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি

মহানবী (সা.)-এর জীবন-আদর্শ অনুসরণ করে কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী

ভুল তথ্য দিয়ে দুঃখ প্রকাশ করল সিপিডি

বিদিশা এরশাদ গ্রেপ্তার

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি