শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

উপনির্বাচনে লড়তে পারবেন না কাদের সিদ্দিকী

533158a74b38e-imagesটাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের উপনির্বাচনে কাদের সিদ্দিকীর প্রার্থিতা ফিরে পাওয়ার রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ। আজ মঙ্গলবার বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত বেঞ্চ শুনানি শেষে এ আদেশ দেন।



গত ২৬ ফেব্রুয়ারি টাঙ্গাইল-৮ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় ঋণখেলাপির অভিযোগে কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা সৈয়দ খুরশিদ আনোয়ার। কাদের সিদ্দিকী মনোনয়নপত্রের বৈধতা চ্যালেঞ্জ করে আপিল করলে ২ মার্চ তা খারিজ করে দেয় নির্বাচন কমিশন। এ রায়ের বিরুদ্ধে গত রোববার কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী হাইকোর্টে প্রার্থিতা ফিরে পেতে আবেদন করেন। আজ দুপুরে শুনানি শেষে আদালত এ আদেশ দেন।



নির্বাচন কমিশনের পক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এম কে রহমান বলেন, উপনির্বাচনে কাদের সিদ্দিকীর প্রার্থিতা ফিরে পাওয়ার রিট আবেদন হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ খারিজ করে দিয়েছেন।

টাঙ্গাইল জেলা কৃষক শ্রমিক জনতা লীগের প্রচার সম্পাদক ও সখীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশিক জাহাঙ্গীর বলেন, ‘আমরা সব সময় প্রস্তুত ছিলাম যে আদালতের আদেশ আমাদের পক্ষে আসবে। আমরা হতাশ।’



গত ২০ জানুয়ারি টাঙ্গাইল-৮ আসনের আওয়ামী লীগের সাংসদ শওকত মোমেন শাহজাহানের মৃত্যু হয়। ফলে আসনটি শূন্য হয়। ২৯ মার্চ এ আসনে উপনির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

এ জাতীয় আরও খবর

না জিতেও নকআউটে অস্ট্রেলিয়া, আশা আছে প্যারাগুয়েরও

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ’

জার্মানিকে হারিয়ে ছুটিতে ইকুয়েডর

শি জিনপিংয়ের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়

হোসেনি দালান থেকে শুরু হয়েছে তাজিয়া মিছিল

ভেনেজুয়েলায় ভূমিকম্প : ২৩৫ জনের মরদেহ উদ্ধার, আহত ১ হাজার ৫ শতাধিক

সরকার মৌলিক পরিবর্তনের দাবিকে অগ্রাহ্য করছে : শফিকুর রহমান

স্বস্তি নেই বাজারে, চড়া দামেই বিক্রি হচ্ছে মাছ-মুরগি-সবজি

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ-চীনের ১৩ সমঝোতা স্মারক সই

ন্যানসি-কন্যার কণ্ঠে বিশ্বকাপের ‘দাই দাই’ গান