,

চেহারার যৌবন আজীবন ধরে রাখতে…

30Yearবয়স ৩০ পার হলেই চেহারায় বয়সের ছাপ পড়তে শুরু করে। ৩৫ পার হতে না হতেই ত্বকের লাবণ্য কমে যেতে থাকে এবং চেহারা হয়ে ওঠে রুক্ষ, নিষ্প্রাণ। নানান মেকআপেও তখন ত্বকের এই নিষ্প্রাণ ভাব ঢাকা যায় না। আয়নার দিকে তাকিয়ে শুধু দীর্ঘশ্বাস ফেলা ছাড়া কোনো উপায় থাকে না।তবে এতে আফসোস না করে আপনি এমন কিছু কাজ করতে পারেন যা আপনার চেহারার তারুণ্য ধরে রাখবে বহুদিন। অবাক হচ্ছেন? অবাক হলেও সত্যি যে প্রাকৃতিক কিছু সাধারণ উপাদান দিয়ে আপনার ত্বকের তারুণ্য ধরে রাখা সম্ভব। কিছু ফেস মাস্ক ব্যবহার করুন ২৫ বছর বয়সের আগে থেকেই এবং ধরে রাখুন ত্বকের বয়স। ওটস এবং মধুর মাস্ক : একটি পাত্রে সম পরিমাণ ওটস এবং মধু নিয়ে ভালো করে মেশান। এই মিশ্রণটি ত্বকের ওপর লাগান ভালো করে। ১৫-২০ মিনিট পর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। এই মাস্কটি ত্বকের আদ্রতার মাত্রা ঠিক রাখে এবং ত্বকে বয়সের ছাপ পড়তে বাঁধা দেয়। শসার মাস্ক : একটি শসা এবং ১ টি সবুজ আপেল গ্রেটারে গ্রেট করে নিন। এতে ১ টি ডিমের সাদা অংশ এবং ১ টেবিল চামচ লেবুর রস দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এই মিশ্রণটি আলতো করে মুখের ওপর লাগিয়ে রাখুন ২০ মিনিট। এরপর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। শসা এবং আপেল ত্বকের দাগ এবং কুঁচকে যাওয়া প্রতিরোধ করে। লেবু ত্বকের উজ্জ্বলতা ধরে রাখে। কলার মাস্ক : ১ টি কলা বাটিতে নিয়ে চামচ দিয়ে পিষে নিন। এরপর এতে দিন ১ টেবিল চামচ মিল্ক ক্রিম এবং ১ টেবিল চামচ মধু। ভালো করে মিশিয়ে পেস্টের মত তৈরি করে ত্বকে ৩০ মিনিট লাগিয়ে রেখে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন ত্বক। কলায় ভিটামিন ই এবং এ রয়েছে, যা অ্যান্টি-এইজিং উপাদান হিসেবে কাজ করে। 

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর