শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

চারটিতে আ.লীগ, তিনটিতে বিএনপি-জামায়াত জয়ী

532eda28e7811-21কেন্দ্র দখল, প্রভাব বিস্তারের চেষ্টা ও নানা অনিয়ম ঘিরে সৃষ্ট সহিংসতার মধ্য দিয়ে চতুর্থ ধাপে আজ রোববার ৯১টি উপজেলায় ভোট গ্রহণ শেষ হয়েছে।এখন চলছে গণনা।সর্বশেষ ৭টি উপজেলার ফলাফল পাওয়া গেছে।এর মধ্যে চারটিতে আওয়ামী লীগ-সমর্থিত, দুটিতে বিএনপি-সমর্থিত এবং একটিতে জামায়াতে ইসলামীর প্রার্থী জয়ী হয়েছেন।

পাবনার ফরিদপুর উপজেলায় আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী খলিলুর রহমান সরকার ২৭ হাজার ৯৬৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন।তাঁর নিকটতম বিএনপি-সমর্থিত প্রার্থী জহুরুল ইসলাম পেয়েছেন ১৮ হাজার ২২৩ ভোট।

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় বিএনপি-সমর্থিত প্রার্থী দেলওয়ার হোসেন (আনারস) ৪৪ হাজার ৫১২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।তাঁর নিকতটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী হুমায়ূন কবির (কাপ-পিরিচ) পেয়েছেন ৩৪ হাজার ৮৩৪ ভোট।

কিশোরগঞ্জের ইটনা উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী মো. কামরুল ইসলাম চৌধুরী।আনারস প্রতীকে তিনি পেয়েছেন ৩৩ হাজার ৪৫৬ ভোট।তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি-সমর্থিত প্রার্থী এস এম কামাল হোসেন দোয়াত-কলম প্রতীকে পেয়েছেন ২৭ হাজার ৮৭৪ ভোট।

জেলার মিঠামইন উপজেলায় আওয়ামী লীগসমর্থিত প্রাথী আব্দুস শহীদ ভূঁইয়া ২৬ হাজার ৩২৪ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি বিএনপিসমর্থিত প্রার্থী জাহিদুল আলমকে হারিয়েছেন। জাহিদুল আলম ১৮ হাজার ৭৩০ পেয়েছেন।

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ১৯-দলীয় জোট সমর্থিত জামায়াতের প্রার্থী মোস্তাফিজুর রহমান ৭৪ হাজার ২৮৪ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগসমর্থিত আবু সাঈদ আল মাহবুব। তিনি পেয়েছেন ৩৮ হাজার ৫৮৭ ভোট। আবু সাঈদ আল মাহবুব আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদের ভাই। 

ভোলার মনপুরা উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী সেলিনা আক্তার চৌধুরী। তিনি বিএনপি-সমর্থিত প্রার্থী শামসুদ্দিন চৌধুরী বাচ্চুকে ৩০ হাজার ভোটের ব্যবধানে হারিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। সেলিনা আক্তার চৌধুরী পেয়েছেন ৩১ হাজার ১৫৪। শামসুদ্দিন চৌধুরী বাচ্চু পেয়েছেন এক হাজার ১২ ভোট।

বরগুনার বেতাগী উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী বর্তমান চেয়ারম্যান এ বি এম গোলাম কবিরকে হারিয়ে বিএনপি-সমর্থিত প্রার্থী শাহাজাহান কবির বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। শাহাজাহান কবির পেয়েছেন ২১ হাজার ৭৪৮ ভোট। এ বি এম গোলাম কবির ১৩ হাজার ১৬২ ভোট পেয়েছেন। জেলা নির্বাচন কর্মকর্তা বিকেলে এই ফল ঘোষণা করেন। 

 

এ জাতীয় আরও খবর

কসবায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা