শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সীমানার ওয়াল ভেঙ্গে দিয়েছে প্রভাবশালীরা

Crime-150x150ডেস্ক রিপোর্টঃ ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা মূলগ্রাম ইউপির রাইতলা গ্রামের (আয়তালী মসজিদের উওর পাশে) আমিনুল ইসলাম নামে এক ব্যক্তির বাড়ি ঘরসহ সীমানার ওয়াল  ভেঙ্গে দিয়েছে একই গ্রামের প্রভাবশালী নজরুল ইসলাম নজীরের লোকজনরা। এই ঘটনাটি ঘটেছে গত ২২মার্চ শনিবার দুপুরের দিকে বলে গ্রাবাসী জানান। ভাংচুর করার অপরাধে কসবা থানায় মামলা দায়ের নিয়ে ফের চলছে উওেজনা।

গ্রামবাসী জানান পূর্বের ঘটনার জের ধরেই একই গ্রামের আমিনুল ইসলামের পরিবারের সাথে দীর্ঘদিন ধরে নজরুল ইসলাম নজীর মিয়া গংদের বিরোধ চলে আসছিল। সেই জের ধরে গত শনিবার দুপুরে নজরুল ইসলাম নজীর মিয়ার লোকজন দা.লাঠি.সোটা,রড নিয়ে হামলা চালিয়ে আমিনুল ইসলামের  বাড়ির পশ্চিম অংশের সীমার ওয়াল সহ টিনের ঘর ভেংগে তছনছ করে দেয়। এই ঘটনাকে কেন্দ্র করে গ্রামে উভয় পক্ষের মাঝে টান টান উওেজনা বিরাজ করছে বলে জানা যায়।

প্রতিপক্ষ নজরুল ইসলাম নজীর মিয়ার লোকজন  ভাংচুর  করে যাওয়ার কালে ওল্টো হুমকি দেয় থানায় মামলা দায়ের করিলে জীবনাশ ঘটাবে এবং বাড়িঘর আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার হুমকী দিয়ে সাশিয়ে যায় বলে আমিনুল ইসলাম কসবা উপজেলা প্রেসক্লাবে এসে সাংবাদিকদেরকে জানান। 



এই ঘটনার জের ধরে আমিনুল ইসলাম  বাদী হয়ে কসবা থানায়  নজরুল ইসলাম নজীর মিয়া,পিতা মৃতু-আঃ আওয়াল সহ ৬ জনকে আসামী করে মামলা দায়ের করেছেন। গত শনিবার রাতে মামলা দায়ের হয়েছে বলে থানার ডিউটি অফিসার জানান। 

এই দিকে ২৩ মার্চ রোববার সকালে মামলা দায়ের করার সংবাদ পেয়ে আসামী পক্ষরা আমিনুল ইসলামের পরিবারের উপর পূণরায় হামলা করার পায়তারা করছে বলে  বিশেষ সূত্রটি জানান। বর্তমানে গ্রামে থমথমভাব বিরাজ করছে বলে গ্রামবাসী জানান। 

এ জাতীয় আরও খবর

কসবায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা