শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে ভোটগ্রহণ চলছে

upzila-election-1_14280_01প্রতিবেদক : বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৮ টা থেকে ভোটগ্রহণ শুরু হওয়ার পর দুপুর ২ টা পর্যনাত কেন্দ্রগুলোতে ভোটারদের তেমন উপস্থিতি লক্ষ্য করা যায়নি। 



তবে কয়েকটি কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে চলছে ভোট গ্রহণ। বেলা ২ টা পর্যন্ত সরেজমিনে নাসিরনগরের ১৫টি ভোট কেন্দ্র ঘুরে দেখা গেছে,ভোট কেন্দ্রের বাইরে ভোটারদের পরিচয় নিশ্চিত করার জন্য জটলা বেধে কাজ করছেন এজেন্টরা। 



এদিকে, সকাল ৮ টায় চান্দেরপাড় সরকারী প্রাখমিক বিদ্যালয়ে বিএনপি সমর্থিত এজেন্টকে বের করে দেয়ার ঘটনা ঘটছে।



অন্যদিকে, পূর্বভাগ ইউনিয়নের পূর্বভাগ এস,ই,এস,ডি,টি ভোট কেন্দ্রে ভোটার ও নির্বাচনী সকল এজেন্টকে বের করে দেয় আওয়ামী সমর্থক কর্মীরা। পরে পুলিশের ওপর হামলা চালায় তারা। অতিঃ পুলিশ সুপার জাহিদুল ইসলামকে অসম্মানিত করার ঘটনাও ঘটে। একই সময়ে এটিএন নিউজের পূর্বাঞ্চলীয় প্রধান পিযুষ কান্তি আচার্য্যরে গাড়িতে হামলা চালায় এবং ক্যামেরা ভাংচুর করে তারা। 

ঘটনার খবর পেয়ে সেনাবাহিনী , র‌্যাব-১৪ এবং বিজিবি ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এছাড়াও বেশ কয়েকটি কেন্দ্রে ক্ষুদ্র আকারের গোলমালের খবর পাওয়া ঘেছে। 

 

এ জাতীয় আরও খবর

না জিতেও নকআউটে অস্ট্রেলিয়া, আশা আছে প্যারাগুয়েরও

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ’

জার্মানিকে হারিয়ে ছুটিতে ইকুয়েডর

শি জিনপিংয়ের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়

হোসেনি দালান থেকে শুরু হয়েছে তাজিয়া মিছিল

ভেনেজুয়েলায় ভূমিকম্প : ২৩৫ জনের মরদেহ উদ্ধার, আহত ১ হাজার ৫ শতাধিক

সরকার মৌলিক পরিবর্তনের দাবিকে অগ্রাহ্য করছে : শফিকুর রহমান

স্বস্তি নেই বাজারে, চড়া দামেই বিক্রি হচ্ছে মাছ-মুরগি-সবজি

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ-চীনের ১৩ সমঝোতা স্মারক সই

ন্যানসি-কন্যার কণ্ঠে বিশ্বকাপের ‘দাই দাই’ গান