,

নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ পাওয়ার সম্ভাবনা

bimanডেস্ক রিপোর্ট :

নিখোঁজ মালয়েশিয়ান বিমান সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পৌঁছেছে অস্ট্রেলিয়ার গবেষকদের  হাতে। এই তথ্যের মাধ্যমে নিখোঁজ রহস্যের সমাধান সম্ভব বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী টনি অ্যাবোট।

বৃহস্পতিবার অস্ট্রেলীয় পার্লামেন্টে প্রধানমন্ত্রী টনি অ্যাবোট জানান, নিখোঁজ বিমানের উপস্থিতি সম্পর্কে কিছু তথ্য স্যাটালাইটে ধরা পড়েছে। এই ছবির ভিত্তিতে এলাকা চিহ্নিত করতে অরিয়ন বিমান পাঠানো হয়েছে।

অস্ট্রেলিয় প্রধানমন্ত্রী জানান, এরইমধ্যে স্যাটেলাইটের মাধ্যমে তাদের চোখে বিমানটির সম্ভাব্য দুটি ধ্বংসাবশেষ ধরা পড়েছে। তাদের নৌযানসমূহ দক্ষিণ ভারত মহাসগরে অনুসন্ধান চালাচ্ছে। যদিও ওই ধ্বংসবশেষ দুটি মালয়েশীয় বিমানটিরই কিনা তা সম্পর্কে এখনো তারা পুরোপুরি নিশ্চিত নন।

 
অস্ট্রেলীয়ার এই দাবি সত্য হলে নিখোঁজ হওয়ার টানা ১২ দিন পর নানা রহস্য ছড়িয়ে বিমানটির ধ্বংসাবশেষের খোঁজ মিলবে। গত ৮ মার্চ মধ্যরাতে কুয়ালালামপুর থেকে বেইজিং যাওয়ার পথে ২৩৯ যাত্রী ও ক্রুসহ রহস্যময়ভাবে বিমানটি নিখোঁজ হয়। এরপর মোট ২৬টি দেশের নৌ ও বিমানবাহিনী ভারত মহাসাগর থেকে থাই উপসাগর পর্যন্ত বিস্তৃত এলাকা তন্নতন্ন করে খুঁজেও বিমানটি বা এর কোনো ধ্বংসাবশেষের চিহ্ন পায়নি।
 
নতুন করে ধ্বংসাবশেষ পাওয়ার সম্ভাবনার বিষয়টি এরইমধ্যে মালয়েশীয়া কর্তৃপক্ষকে জানিয়েছে অস্ট্রেলিয়া।  
 
এর আগে বহু জায়গা থেকে মালয়েশীয় বিমানটি দেখতে পাওয়ার ভূয়া খবর আসতে থাকে। যদিও সেসব খবর এক কথায় নাকচ করে দিয়েছে সংশ্লিস্ট দেশগুলো। সর্বশেষে ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে বিমানটির ধ্বংসাবশেষ পাওয়া গেছে বলে গুজব ওঠে।
 

এ জাতীয় আরও খবর

সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে হিরো আলমের মামলা

আসিফের কণ্ঠে মাহবুবুল খালিদের নতুন গান ‘সখি তুই কি তেল মাখিস চুলে’

ধারাভাষ্য দল থেকে বাদ আথারটন-হুসেইন

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের বৈঠক

অ্যাপল গ্লোবাল টেলের এমডি-চেয়ারম্যানের ২২ বছরের কারাদণ্ড

জামায়াত রাজনৈতিক দল নয়, একটি সমিতি: বিএনপি নেতা খোকন তালুকদার

ভারতজুড়ে বাংলাদেশের মতো অস্থিরতা সৃষ্টির অভিযোগ শুভেন্দুর

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৮৫১

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা ইশরাকের

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

নিজের সন্তানের ভবিষ্যতের জন্য ঢাকা পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, রায়ের কপি চেয়েছে ঢাকা