শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

“পৌরসভার উন্নয়নে সকলের সহযোগিতা অব্যাহত রাখতে হবে।”- পৌর মেয়র

Untitled-312ডেস্ক রিপোর্ট :দ্বিতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ প্রকল্প (ইউজিপ-টু) এর আওতায় ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় তৃতীয় ধাপ বাস্তবায়নের লক্ষ্যে “টাউন লেভেল কো-অর্ডিনেশন কমিটি (টিএলসিসি)র এক সভা মঙ্গলবার সকালে পৌরসভার মাহবুবুল হুদা সভা কক্ষে অনুষ্ঠিত হয়।





সভায় সভাপত্তিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মোঃ হেলাল উদ্দিন। সভা পরিচালনা করেন পৌর সচিব মোঃ ইসহাক ভূঞা।





সভায় পৌরসভার উন্নয়নে রাস্তা ঘাট, পরিষ্কার পরিছন্নতা, ড্রেনেজ ব্যাবস্থার উন্নয়ন, বস্তি উন্নয়ন, নারীর ক্ষমতায়ন ও কর্ম সংস্থান সৃষ্টি সহ পৌরসভার বিদ্ধমান বিভিন্ন সমস্যা চিহ্নত করে এসব সমস্যা সমাধান কল্পে বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন, টিএলসিসির সদস্য পৌর কাউন্সিলর আহসান উল্লাহ হাসান, অধ্যক্ষ মোঃ সোপানুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা আবু হুরাইরাহ, খোকন কান্তি অচার্য্য, মুক্তি খান, কল্পনা বেগম এবং বস্তি উন্নয়ন কর্মকতা মোখলেছুর রহমান। 





সভায় পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন বলেন, বাংলাদেশের বিভিন্ন পৌরসভার মত ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায়ও বিভিন্ন সমস্যা বিদ্ধমান। তবে বর্তমান পৌর পরিষদের আন্তরিক প্রচেষ্টায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করার ফলে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা দেশের অন্যান্য পৌরসভা থেকে অনেক ভালো অবস্থানে আছে। এ জন্য পৌরবাসীর সহযোগিতা রয়েছে উল্লেখ করে মেয়র বলেন, শহর অবকাঠামো উন্নয়ন, রক্ষনা বেক্ষন ও পরিষ্কার পরিছন্নতায় পৌরবাসীর সমন্নিত পরিকল্পনা ও সহযোগিতা অব্যাহত থাকলে পৌরবাসীর জীবন যাত্রার মান আরো উন্নত হবে। 


সভায় পৌরসভার কাউন্সিলর বৃন্দ, কর্মকর্তা বৃন্দ ও টিএলসিসির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন ।  

এ জাতীয় আরও খবর

না জিতেও নকআউটে অস্ট্রেলিয়া, আশা আছে প্যারাগুয়েরও

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ’

জার্মানিকে হারিয়ে ছুটিতে ইকুয়েডর

শি জিনপিংয়ের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়

হোসেনি দালান থেকে শুরু হয়েছে তাজিয়া মিছিল

ভেনেজুয়েলায় ভূমিকম্প : ২৩৫ জনের মরদেহ উদ্ধার, আহত ১ হাজার ৫ শতাধিক

সরকার মৌলিক পরিবর্তনের দাবিকে অগ্রাহ্য করছে : শফিকুর রহমান

স্বস্তি নেই বাজারে, চড়া দামেই বিক্রি হচ্ছে মাছ-মুরগি-সবজি

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ-চীনের ১৩ সমঝোতা স্মারক সই

ন্যানসি-কন্যার কণ্ঠে বিশ্বকাপের ‘দাই দাই’ গান