শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সোনার বাংলা আজ খুনের বাংলায় পরিণত হয়েছে .. .সৈয়দ একরামুজ্জামান

asnas18.3কেন্দ্রীয় বিএনপির প্রবাসী কল্যাণ সম্পাদক নাসিরনগর বিএনপির সভাপতি সৈয়দ এ. কে. একরামুজ্জামান বলেছেন দেশ আজ এই সরকারের কাছে নিরাপদ নয়। ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাস চাঁদাবাজীতে জনগণ আজ জিম্মি হয়ে পড়েছে। এ দেশ এখন গুম খুনের দেশ। সোনার বাংলা আজ খুনের বাংলায় পরিণত হয়েছে। ৫ই জানুয়ারী ভোটার বিহীন নির্বাচনের মাধ্যমে আওয়ামীলীগ জনগণকে জিম্মি করে রেখেছে। 



তিনি বলেন, দেশের মানবাধিকার পরিস্থিতি যে কোন সময়ের চেয়ে উদ্বেগজনক। দেশের মানুষের মনে যে আগুন জ্বলছে, এ আগুন সাগর মহাসাগরের পানি দিয়েও নেভানো যাবে না। সরকার দেশে নৈরাজ্য চালাচ্ছে। তা অনতি বিলম্বে বন্ধ করতে হবে। 



গত রোববার বিকেলে নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নে চাতলপাড় ডিগ্রি কলেজ চত্বরে উপজেলা নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী চেয়ারম্যান পদে এম. এ. হান্নান (মোটর সাইকেল), ভাইস চেয়ারম্যান আলমগী হোসেন (চশমা), ভাইস চেয়ারম্যান লুৎফুন্নাহার পাপড়ী (কলস) এক পরিচিতি নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ এ. কে. একরামুজ্জামান ওই কথা বলেন। চাতলপাড় ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী মোহাম্মদ আলীর সভাপতিত্বে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এডঃ ইয়াসিন পাঠানের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডঃ কামরুজ্জামান মামুন, উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও বিএনপি সাধারণ সম্পাদক এম. এ. হান্নান, ভাইস চেয়ারম্যান প্রার্থী ও বিএনপি সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী লুৎফুন্নাহার পাপড়ী, ইসলামী ঐক্যজোটের সভাপতি মাওলানা মহিউদ্দিন, খেলাফত মজলিসের সভাপতি মাওলানা মাহবুবুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আজিজুর রহমান চৌধুরী, আমিরুল ইসলাম চকদার, ইব্রাহীম ভূইয়া রেনু, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সদস্য আলী আশরাফ রবিন প্রমুখ। 

এ জাতীয় আরও খবর

কসবায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা