,

প্রার্থীদের জয়ী করতে মা-বোনদের দোয়ারে দোয়ারে যেতে হবে

nishat pic1111ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে গতকাল রোববার  হালদারপাড়াস্থ জেলা আওয়ামীলীগের কার্যালয়ে মহিলা আওয়ামীলীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়। এতে পৌরসভার ১২ টি ওয়ার্ডের মহিলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ পৌর এলাকার ৫ শতাধিক মহিলা আওয়ামীলীগ নেতাকর্মী যোগ দেন। এই কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আল মামুন সরকার। তিনি তার বক্তৃতায় বলেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং সদর আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর হাতকে শক্তিশালী করার জন্যে উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান মো: জাহাঙ্গীর আলম,ভাইস চেয়ারম্যান মো: মহসীন ও মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত কে বিজয়ী করার জন্যে আমাদের কাজ করতে হবে। তিনি মহিলা আওয়ামীলীগ নেতাকর্মীদের মা-বোনদের দোয়ারে দোয়ারে গিয়ে দল মনোনীত প্রার্থীদের জন্যে ভোট চাওয়ার আহবান জানান। সভায় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি এডভোকেট লোকমান হোসেন,সাধারণ সম্পাদক সায়েদুজ্জামান আরিফ। মহিলা আওয়ামীলীগ নেত্রী হালিমা মোর্শেদের সভাপতিত্বে সভায় বতৃতা করেন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী এডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত,১ নং ওয়ার্ড মহিলা আওয়ীলীগের সাধারন সম্পাদক লাইলী বেগম,২ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক কুলসুম বেগম,৩ নম্বর ওয়ার্ড সভাপতি রাশেদা বেগম,৪ নম্বর ওয়ার্ড সভাপতি রুমা সাহা,৫ নম্বর ওয়ার্ড সভাপতি আকলিমা আক্তার,৬ নম্বর ওয়ার্ড সভাপতি শাহনাজ বেগম,৭ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক সালমা বেগম,৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক পারভীন বেগম,৯ নম্বর ওয়ার্ডের সভাপতি মাহমুদা আক্তার,১০ নম্বর ওয়ার্ডের সভাপতি আরজু বেগম,১১ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক আইরীন বেগম,১২ নম্বর ওয়ার্ডের সভাপতি নিলুফা আকবর। এছাড়া উপস্থিত ছিলেন কৃষললীগ নেত্রী নাসিমা আক্তার,মিলি ইসলাম,মাজেদা বেগম ফেন্সি,কাজী শামীমা,নাসিমা বেগম,হালিমা মোর্শেদ প্রমুখ। সভা পরিচালনা করেন মহিলা আওয়ামীলীগ নেত্রী শাহানা খায়ের।

এ জাতীয় আরও খবর

সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে হিরো আলমের মামলা

আসিফের কণ্ঠে মাহবুবুল খালিদের নতুন গান ‘সখি তুই কি তেল মাখিস চুলে’

ধারাভাষ্য দল থেকে বাদ আথারটন-হুসেইন

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের বৈঠক

অ্যাপল গ্লোবাল টেলের এমডি-চেয়ারম্যানের ২২ বছরের কারাদণ্ড

জামায়াত রাজনৈতিক দল নয়, একটি সমিতি: বিএনপি নেতা খোকন তালুকদার

ভারতজুড়ে বাংলাদেশের মতো অস্থিরতা সৃষ্টির অভিযোগ শুভেন্দুর

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৮৫১

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা ইশরাকের

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

নিজের সন্তানের ভবিষ্যতের জন্য ঢাকা পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, রায়ের কপি চেয়েছে ঢাকা